নয়াদিল্লি : গোটা দেশজুড়ে শুক্রবার সাড়ম্বরে পালিত হল প্রজাতন্ত্র দিবস। এদিন পাকিস্তান লাগোয়া আট্টারি-ওয়াগায় সীমান্তে প্রজাতন্ত্র দিবসের পালন করে ভারতের বিএসএফ জওয়ানরা। জাতীয় পতাকা উত্তোলন করে নিজদের মধ্যে মিষ্টি বিতরণ করে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা। সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করার জন্য পাকিস্তানের জওয়ানদের সঙ্গে কোনও মিষ্টি বিতরণ করেনি ভারতীয় জওয়ানরা। লাদাখে মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসে প্রজাতন্ত্র দিবস পালন করেন আইটিবিপির জওয়ানরা। পাশাপাশি এলাহাবাদে অনুষ্ঠিত মাঘ মেলায় আসা সাধুরাও প্রজাতন্ত্র দিবস উদযাপন করেন। মেলার মধ্যেই জাতীয় পতাকা উত্তোলন করেন তারা।
অন্যদিকে মধ্যপ্রদেশের গুণা জেলায় মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান পতাকা উত্তোলন করে বলেন, রাজ্যের পড়ুয়াদের জন্য একগুচ্ছ প্রকল্প কার্যকর করা হবে। উজ্জলা যোজনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ দেন তিনি। নারী ক্ষমতায়ন নিয়ে তার সরকার বেশি করে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। ছত্তিশগড়ের বাস্তার জেলায় জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী রমন সিং। হায়দরাবাদে জাতীয় পতাকা উত্তোলন করে প্রজাতন্ত্র দিবস উদযাপন করেন লোকসভার সাংসদ আসাদউদ্দিন ওয়েসি।
প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে সংবিধানের প্রনেতাদের শ্রদ্ধা জানাই। সাম্য, স্বাধীনতা, ন্যায়ের নীতিগুলি যেন আমরা মেনে চলি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন