এবার সোশ্যাল মিডিয়ার ওপর আরও জোর দিলেন মমতা - Aaj Bikel
এবার সোশ্যাল মিডিয়ার ওপর আরও জোর দিলেন মমতা

এবার সোশ্যাল মিডিয়ার ওপর আরও জোর দিলেন মমতা

Share This

কলকাতা : পঞ্চায়েত নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার জন্য তৃণমূলের সোশ্যাল মিডিয়া ও মিডিয়া সেলকে আরও শক্তিশালী করার কথা বললেন দলনেত্রী মমতা বন্দোপাধ্যায় । বুধবার তৃণমূলের কোর কমিটির বৈঠকে একের পর এক প্রকল্পে সরকারের সাফল্যের কথা মনে করিয়ে দিয়ে কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, সমব্যাথী সহ ইত্যাদি প্রকল্পের যথাযথ প্রচারের কথা বলেন তিনি । তাই, এদিনই তৃণমূলের সোশ্যাল মিডিয়া ও মিডিয়া সেলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান । বুধবার আলাদা করে মমতা মিডিয়া সেলের দায়িত্ব দেন তৃণমূলে সদ্য যোগদানকারী সুপর্ণ মৈত্র ও কর্নেল দীপ্তাংশু রায়চৌধুরীকে । সোশ্যাল মিডিয়ায় কোনও কুরুচিকর মন্তব্য না করে, কেবলমাত্র প্রচারের কাজ কীভাবে চালিয়ে নেওয়া যায়, সেদিকও নজর দিতে বলেন তৃনমূল সুপ্রিমো ।

দলীয় নেতৃত্বেকও এদিন কড়া ধমক দেন মমতা । দলের শৃঙ্খলা যাতে কোনও ভাবে নষ্ট না হয়, সেই দিকেও নজর রাখতে নির্দেশ দেন তিনি । এদিনই আইসিডিএসের প্রেসিডেন্ট হিসাবে চন্দ্রিমা ভটাচার্যের কথা ঘোষণা করেন মমতা । এবং অন্য কোনও সংগঠনকে এখানে মাথা গলাতেও নিষেধ করে দেন । রাজ্য জুড়ে ৮ মার্চ মহিলা দিবস পালনের ডাক দেন মমতা । জানিয়ে দেন, প্রাথমিক ভাবে ৬ মার্চ থেকে ব্লকে ব্লকে এই মহিলারা মিছিল আয়োজন করবেন । এরপর ৭ মার্চ জেলায় জেলায় হবে এই আন্দোলন । এরপর ৮ মার্চ রাজ্যের মহিলা দিবস অনুষ্ঠান করা হবে । দক্ষিণবঙ্গে এই অনুষ্ঠান করা হবে গান্ধী মূর্তির পাদদেশে । অন্যদিকে, একই দিনে উত্তরবঙ্গে এই অনুষ্ঠান পালিত হবে । সেখানে থাকবেন শশী পাঁজা, গৌতম দেব, সন্ধ্যা রায়রা ।

কলকাতা, ৩১ জানুয়ারি (হি.স.): পঞ্চায়েত নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার জন্য তৃণমূলের সোশ্যাল মিডিয়া ও মিডিয়া সেলকে আরও শক্তিশালী করার কথা বললেন দলনেত্রী মমতা বন্দোপাধ্যায় । বুধবার তৃণমূলের কোর কমিটির বৈঠকে একের পর এক প্রকল্পে সরকারের সাফল্যের কথা মনে করিয়ে দিয়ে কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, সমব্যাথী সহ ইত্যাদি প্রকল্পের যথাযথ প্রচারের কথা বলেন তিনি । তাই, এদিনই তৃণমূলের সোশ্যাল মিডিয়া ও মিডিয়া সেলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান । বুধবার আলাদা করে মমতা মিডিয়া সেলের দায়িত্ব দেন তৃণমূলে সদ্য যোগদানকারী সুপর্ণ মৈত্র ও কর্নেল দীপ্তাংশু রায়চৌধুরীকে । সোশ্যাল মিডিয়ায় কোনও কুরুচিকর মন্তব্য না করে, কেবলমাত্র প্রচারের কাজ কীভাবে চালিয়ে নেওয়া যায়, সেদিকও নজর দিতে বলেন তৃনমূল সুপ্রিমো ।

দলীয় নেতৃত্বেকও এদিন কড়া ধমক দেন মমতা । দলের শৃঙ্খলা যাতে কোনও ভাবে নষ্ট না হয়, সেই দিকেও নজর রাখতে নির্দেশ দেন তিনি । এদিনই আইসিডিএসের প্রেসিডেন্ট হিসাবে চন্দ্রিমা ভটাচার্যের কথা ঘোষণা করেন মমতা । এবং অন্য কোনও সংগঠনকে এখানে মাথা গলাতেও নিষেধ করে দেন । রাজ্য জুড়ে ৮ মার্চ মহিলা দিবস পালনের ডাক দেন মমতা । জানিয়ে দেন, প্রাথমিক ভাবে ৬ মার্চ থেকে ব্লকে ব্লকে এই মহিলারা মিছিল আয়োজন করবেন । এরপর ৭ মার্চ জেলায় জেলায় হবে এই আন্দোলন । এরপর ৮ মার্চ রাজ্যের মহিলা দিবস অনুষ্ঠান করা হবে । দক্ষিণবঙ্গে এই অনুষ্ঠান করা হবে গান্ধী মূর্তির পাদদেশে । অন্যদিকে, একই দিনে উত্তরবঙ্গে এই অনুষ্ঠান পালিত হবে । সেখানে থাকবেন শশী পাঁজা, গৌতম দেব, সন্ধ্যা রায়রা ।

কোন মন্তব্য নেই: