জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখে চাঞ্চল্য ছড়ালো এলাকায় - Aaj Bikel
জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখে চাঞ্চল্য ছড়ালো এলাকায়

জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখে চাঞ্চল্য ছড়ালো এলাকায়

Share This


ঝাড়্গ্রাম  : জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বড় আকারের বাঘের পায়ের ছাপকে ঘিরে এলাকায় রীতিমতো বাঘের আতঙ্ক সৃষ্টি হয়েছে। গত দু দিন ধরে স্থানীয় বাসিন্দাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে এই পায়ের ছাপ।

স্থানীয় মানুষ জনের ধারনা তৈরি হয়েছে এলাকায় বাঘ বা লেপার্ড ঢুকেছে। বনদফতরের কাছে এই খবর পৌছাতেই বুধবার বনবিভাগীয় আধিকারিক নিজে গিয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছেন। তবে এব্যাপারে বনদফতর কোন ঝুঁকি না নিয়ে স্থানীয় মানুষদের সতর্ক থাকার বর্তা দিয়েছেন এবং এলাকায় সতর্কতামূলক মাইকিং করার সিদ্ধান্ত নিয়েছে। বনদফতরের প্রাথমিক ধারনা ওই পায়ের ছাপ কোন বড় ধরনের হায়নার হতে পারে। এই বাঘ আতঙ্কের ঘটনাটি ঘটেছে লালগড় থানা এলাকার লালগড় রেঞ্জর ভাউদি বিটের লক্ষনপুর সংলগ্ন এলাকায়।

গত দুদিন ধরে লালগড়ের রামগড় এবং রাঙামাটিয়া,করমশোল,লক্ষনপুর এলাকার সংলগ্ন জঙ্গল এলাকা গুলিতে স্থানীয় বাসিন্দারা লক্ষ করেন জঙ্গলের ভিতরে বেশ কিছু জায়গায় বড় বড় থাবার দাগ।যে থাবার দাগ কখনই হুড়াল বা বুনো বেড়ালের নয়। মঙ্গলবার প্রাথমে এই পায়ের ছাপ দেখে আতঙ্ক ছাড়ায় রামগড় এলাকার জঙ্গলে। এদিন বুধবার সেই একই ধরনের পায়ার ছাপ দেখা যায় ভাউদি বিটের জঙ্গল গুলিতে। মেদিনীপুর বনদফতরের আধিকারিক রবীন্দ্রনাথ সাহা বুধবার পুরো ঘটানার খবর নিতে নিজে চলে আসেন জঙ্গল গুলিতে। তিনি নিজে ঘুরে ঘুরে ওই বিরাট আকারের ছাপ গুলি দেখেন এবং স্থনীয়দের সতর্ক থকাতে বলেন। বনদফতর সূত্র জানা গিয়েছ পুরুলিয়া জেলায় হায়না পাওয়া গেলেও ঝাড়গ্রাম জেলা এবং পশ্চিম মেদিনীপুরের জঙ্গলে হায়নার দেখা মেলার কোন তথ্য নেই।

 তবে গত পাঁচ ছয় বছর আগে এক বার খড়্গপুরের জঙ্গলে একটি হায়না উদ্ধার হয়েছিল। তাই বনদফতরের ধরানা ঝাড়গ্রাম জেলার লালগড় রেঞ্জের জঙ্গলে যে পায়ার ছাপ দেখা গিয়েছে তা হায়নার হতে পারে। কোনভাবে পাশের জেলা পুরুলিয়া থেকে কোন হায়না চলে আসতে পারেও বলে ধারনা বনদফতরের। যদিও বনদফতর এখনই নিশ্চিত নয় ওই পায়ের ছাপ হায়নার কিনা। তাই বনদফতর কোন ঝুঁকি না নিয়ে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। পাশাপাশি কেউ যদি ওই জন্তুটিকে দেখতে পায় তাকে বনদফতরের সঙ্গে যোগযোগ করতে বলা হয়েছ। বুধবার বিকেল পর্যন্ত জন্তুটির পায়ের ছাপ দেখা গেলেও কেউ চোখে দেখেনি।

 বনকর্মী,বিট অফিসার,রেঞ্জ অফিসাদের নির্দেশ দেওয়া হয়েছে সতর্ক নজর রাখার জন্য। এই বিষয়ে মেদিনীপুর ডিভশনের ডিএফও রবীন্দ্রনাথ সাহা বলেন“ খবর শোনার পরই ঘটনাস্থলে পরিদর্শনে গিয়েছিলাম। ভাউদি বিট এলাকার লক্ষনপুর এলাকার জঙ্গলে বেশ বড় পায়ের থাপার ছাপ দেখা গিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি কোন বড় হায়নার পায়ের ছাপ। যদিও হায়না এই এলাকায় সচরাচর দেখা যায়না। তবে অন্য কোন জায়গা থেকে চলে আসতে পারে। তাও আমরা কোন ঝুঁকি নিচ্ছি না। এলাকার মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে"।

কোন মন্তব্য নেই: