রেলগেট বিকল, মেমারি তারকেশ্বর রোডে বিঘ্নিত যান চলাচল - Aaj Bikel
 রেলগেট বিকল, মেমারি তারকেশ্বর রোডে বিঘ্নিত যান চলাচল

রেলগেট বিকল, মেমারি তারকেশ্বর রোডে বিঘ্নিত যান চলাচল

Share This


বর্ধমান : রেলগেট বিকল হয়ে যাওয়ায় বিঘ্নিত হল সড়ক পথে যান চলাচল । বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়া বর্ধমান কর্ড শাখার মসাগ্রাম রেল গেটে । এই দিন দুপুরে ট্রেন পাস করানোর জন্য মসাগ্রাম রেলগেটের গেটম্যান মেমারি তারকেশ্বর রোডের উপর থাকা গেট নামিয়ে দেন । গেট নামানোর সময়েই রেলগেট বিকল হয়েগেলে আর রেলগেট তোলা সম্ভব হয়না । এই ঘটনার জেরে এদিন দুপুরের বেশকিছু সময়ের জন্য মেমারি তারকেশ্বর রোডে যানবাহন চলাচল থমকে যায় ।

 গেটে ডিউটি রত কর্মী ও পথচারী লোকজন হাতেকরে যতটা সম্ভব রেলগেট তুলে ধরে মেটর বাইক ও অন্যান ছোট যানবাহন পাশ করানোর ব্যবস্থা করেন । মেরামতি কাজ শেষে রেলগেট তোলা সম্ভব হলে ঘন্টা খানেক বাদ এই সড়ক পথে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তবে এই ঘটনার জন্য ট্রেন চলাচলে কোন সমস্যা হয়নি । গেট ওঠানো ও নামানোর যন্ত্রাংশের সাথে লাগানো তার ছিড়ে যাওয়াতেই বিপত্তি ঘটেছিল বলে মসাগ্রাম স্টেশান কতৃপক্ষ জানিয়েছেন ।

কোন মন্তব্য নেই: