কলকাতা : বুধবার হাওড়ার রামকৃষ্ণপুরে ঘোষবাড়িতে দেখা যাবে শিকাগোয় ধর্ম মহাসম্মেলনে পরে যাওয়া স্বামী বিবেকানন্দের পাগড়িটি। স্বামীজি পাগড়িটিকে সামান্য উপহার বললেও ঐতিহাসিক দিক দিয়ে এটি অমূল্য। কারণ এই পাগড়ি পরেই তিনি শিকাগোয় ভাষণ দিয়েছিলেন।
প্রতি বছর মাঘী পূর্ণিমার দিনেই পাগড়িটি জনসমক্ষে আনা হয়। বছরের বাকি দিনগুলিতে তা লকারে রেখে দেওয়া হয়। ওই পাগড়িটি এখনও নবগোপাল ঘোষর বাড়িতে সংরক্ষিত রয়েছে। আজ মাঘী পূর্ণিমায় সেই পাগড়ি জনসমক্ষে প্রদর্শিত হবে। সেই উপলক্ষে ঘোষবাড়িতে বিশেষ পুজোরও আয়োজন করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন