দৌলতাবাদ : মুর্শিদাবাদের দৌলতাবাদে বাস দুর্ঘটনার পর কেটে গিয়েছে ৪৮ ঘন্টারও বেশি সময়| মঙ্গলবার দিনভর বিপর্যয় মোকাবিলা বাহিনী ও এনডিআরএফ একযোগে উদ্ধারকার্য চালানোর পর ৬টি দেহ উদ্ধার করেছিল| মঙ্গলবার ৬টি দেহ উদ্ধার হওয়ার পর ভয়াবহ এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয় ৪২| বুধবার সকাল থেকে পুনরায় উদ্ধারকার্য শুরু হওয়ার পর উদ্ধার হয়েছে আরও একটি নিথর দেহ| সবমিলিয়ে দৌলতাবাস বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৩| প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা হয়তো আরও বাড়তে পারে| কারণ, এখনও বেশ কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানা যাচ্ছে| মঙ্গলবারের মতো বুধবারও সকাল থেকেই তাঁদের পরিজনরা একরাশ উত্কণ্ঠা নিয়ে খালের দু’পাশে অপেক্ষা করছিলেন|
সোমবার সকাল প্রায় ৭.১৫ মিনিট নাগাদ বহরমপুর-ডোমকল রাজ্য সড়কে সোনা রত্নাকর খালের উপর সেতুর ডান দিকের রেলিং ভেঙে প্রায় ৭০ ফুট নীচে পড়ে যায় যাত্রীবোঝাই ‘অভিশপ্ত’ বাসটি| বাসটি খালের নিচে কাদায় আটকে যায়| সোমবার রাত পর্যন্ত তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছিল ৩৬ জনের দেহ| আর মঙ্গলবার সকাল থেকে উদ্ধারকার্য শুরু হওয়ার পর থেকেই একের পর এক ৬টি দেহ উদ্ধার হয়েছে| বুধবার সকালে উদ্ধার হল আরও একটি দেহ| সব মিলিয়ে এখনও পর্যন্ত ৪৩ জনের দেহ উদ্ধার হয়েছে| প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা হয়তো আরও বাড়তে পারে|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন