কলকাতা : গার্ডেনরিচ পানীয় জল উৎপাদন কেন্দ্রে কিছু জরুরি মেরামতির জন্য আগামী শনিবার, ৩ ফেব্রুয়ারি দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে পরিশ্রুত পানীয় জলের সরবরাহ বন্ধ থাকবে। কলকাতা পুরসভার পানীয় জল সরবরাহ বিভাগের তরফে ইতিমধ্যে জানানো হয়েছে, বেহালা, গার্ডেনরিচ, যাদবপুর, টালিগঞ্জ সহ কলকাতা পুরসভার ৮, ৯, ১১, ১২, ১৬ নম্বর বরোর একাংশ এবং ১৩, ১৪, ১৫ নম্বর বরোর পুরো অংশেই জল সরবরাহ বন্ধ থাকবে।
আগামী শনিবার সকাল ১০টার পর থেকে পরিশ্রুত পানীয় জলের সরবরাহ বন্ধ থাকবে। পানীয় জলের সরবরাহ বন্ধ থাকলে সমস্যায় পড়তে হতে পারে সাধারণ মানুষকে| স্বাভাবিক পরিষেবা মিলবে পরের দিন, রবিবার সকাল থেকেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন