নিজের একদিনের আয় সেনাবাহিনীর কল্যাণের জন্য প্রতিরক্ষামন্ত্রীর হাতে তুলে দেবেন এক বড়া পাও বিক্রেতা - Aaj Bikel
নিজের একদিনের আয় সেনাবাহিনীর কল্যাণের জন্য প্রতিরক্ষামন্ত্রীর হাতে তুলে দেবেন এক বড়া পাও বিক্রেতা

নিজের একদিনের আয় সেনাবাহিনীর কল্যাণের জন্য প্রতিরক্ষামন্ত্রীর হাতে তুলে দেবেন এক বড়া পাও বিক্রেতা

Share This


মুম্বই : ভারতীয় সেনাবাহিনীর জন্য গর্বিত গোটা দেশ। তাদের আত্মবলিদানের জন্য নিরাপদ আমাদের দেশের সীমান্ত। এবার ভারতীয় সেনাবাহিনীর কল্যাণের জন্য এগিয়ে এলেন মুম্বইয়ের এক বড়া পাও বিক্রেতা। মঙ্গেশ আহিওয়ালি নামে মুম্বইয়ের এক বড়া পাও বিক্রেতা নিজের একদিনের আয় সেনাবাহিনীর কল্যাণের জন্য দান করার অঙ্গীকার নিয়েছেন। নিজের একদিনের আয়ের টাকা প্রতিরক্ষামন্ত্রী নির্মালা সীতারমণের হাতে তুলে দেবেন বলে প্রতিজ্ঞা করেছেন তিনি। এর জন্য মঙ্গলবার বড়া পাও বিক্রেতা মঙ্গেশ আহিওয়ালি ১৪ টাকার জায়গায় ৫ টাকায় বিক্রি করেন বড়া পাও। তার দাবি আরও বেশি মানুষ তার বড়া পাও কিনতে পারে তাই দাম কমিয়েছেন তিনি।

এই বিষয়ে তিনি বলেন, এটি একটি ক্ষুদ্র উদ্যোগ যাতে করে সেনাবাহিনীর প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধাবোধ বাড়ে। বড়া পাও দাম আমি ৫ টাকা রেখেছি। যাতে গরিব মানুষও বড়া পাও কিনতে পারে। এর থেকে আমার যা আয় হবে তা আমি প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণের হাতে তুলে দেবো। তিনি আরও বলেন, ২৬ জানুয়ারি এবং ১৫ আগস্ট ছাড়া সেনাবাহিনীকে কেউ মনে রাখে না। তাই তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন।

অন্যদিকে এই প্রথমবারই নয়। এর আগেও তিনি সেবামূলক উদ্যোগ গ্রহণ করেছিলেন। ২০১৫ সালে মারাঠাওয়াড়া এবং বিদর্ভে এলাকায় খরা প্রবন এলাকায় কৃষকদের সাহায্যের জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ২০,০০০ টাকা দান করেছিলেন।

কোন মন্তব্য নেই: