আজ শুরু বিধানসভার বাজেট অধিবেশন - Aaj Bikel
আজ শুরু বিধানসভার বাজেট অধিবেশন

আজ শুরু বিধানসভার বাজেট অধিবেশন

Share This


কলকাতা : আজ, মঙ্গলবার রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির ভাষণ দিয়ে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে।

আগামীকাল, বুধবার বেলা ৩টেয় বিধানসভায় ২০১৮-১৯ আর্থিক বছরের বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী অমিত মিত্র। তার কিছু আগে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হবে। সেখানে বাজেট পাশ করাবেন অমিতবাবু। বৃহস্পতিবার ও শুক্রবার রাজ্যপালের ভাষণের উপরে বিতর্ক হবে।
আজ, বেলা ১টায় রাজ্যপাল ভাষণ দেবেন। তারপর ধন্যবাদ জ্ঞাপনের পর সম্প্রতি মৃতদের স্মরণে শোকবার্তা পাঠ করবেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এরপরই এ দিনের মতো অধিবেশন মুলতুবি হয়ে যাবে। শুক্রবারই রাজ্যপালের ভাষণে জবাবি বক্তৃতা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার ও রবিবার বিধানসভা বন্ধ থাকার পর আগামী সপ্তাহের সোমবার অর্থাৎ ৫ ফেব্রুয়ারি থেকে অমিত মিত্রের বাজেট ভাষণ নিয়ে বিতর্ক শুরু হবে। চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ওই দিন অমিত মিত্র জবাব দেবেন। সেই সময় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যাবেন। বিধানসভা অধিবেশনে থাকবেন না বলে জানা গিয়েছে।

কোন মন্তব্য নেই: