এই সাত পদ্ধতিতে পড়ুয়াদের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে তোলা সম্ভব! - Aaj Bikel
এই সাত পদ্ধতিতে পড়ুয়াদের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে তোলা সম্ভব!

এই সাত পদ্ধতিতে পড়ুয়াদের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে তোলা সম্ভব!

Share This


  • মনের ভাবনা জানুন পড়ুয়াদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য প্রথমে জানা দরকার, তাদের মনের ভাবনাগুলি ঠিক কীরকম৷ সেই কারণে অভিভাবক এবং শিক্ষক দু’জনেরই উচিত নিয়মিত পড়ুয়ার সঙ্গে কথা বলা৷ বিভিন্ন বিষয় নিয়ে ওর সঙ্গে আলোচনা করতে পারেন৷ এতে আপনি ওর দৃষ্টিভঙ্গি বুঝতে পারবেন৷ তাছাড়া মাঝে -মাঝে ওর সঙ্গে গল্প করাও জরুরি৷ তাহলে ও নিজের মনের কথা আপনাকে জানাতে পারবে৷ খুদের মন পড়তে পারলে তবেই আপনি ওর আত্মবিশ্বাসের মাত্রা বাড়াতে পারবেন৷
  • নেতিবাচক কথা বলবেন নাঅনেকসময় অভিভাবকরা সন্তানের ওপর রেগে গিয়ে নেতিবাচক কথা বলে ফেলেন৷ শিশুমনে কিন্ত্ত এর প্রভাব পড়তে পারে৷ ওর মধ্যে তৈরি হওয়া আত্মবিশ্বাস ধাক্কা খেতে পারে৷ বেশিদিন এরকম চললে খুদের মনোবল ধীরে - ধীরে গুঁড়িয়ে যাবে৷ পড়ুয়া নিজেকে বিশ্বাস করতে পারবে না৷ শিক্ষকরাও রেগে গিয়ে ছাত্রছাত্রীকে কড়া নেতিবাচক কথা বলবেন না৷
  •  ভালোবাসা এবং শ্রদ্ধাছোটরা গুরুজনকে শ্রদ্ধা করবে , এটাই কাম্য৷ পরিবর্তে গুরুজনদেরও ভালোবাসা এবং শ্রদ্ধা ফেরত দেওয়া জরুরি৷ পরস্পর শ্রদ্ধা বিনিময় ভালোবাসার তাগিদেই হবে৷ তবেই না সুস্থ সম্পর্ক গড়ে উঠবে এবং ছোটরা নিজেদের মনের কথা বড়দের জানাবে৷ আপনি যদি খুদের কথার গুরুত্বই না দেন , তাহলে ও নিজের মনের কথা আপনাকে কোনওভাবেই জানাবে না৷ সেক্ষেত্রে আত্মবিশ্বাস কমছে কিনা আপনি জানতেও পারবেন না৷
  • সময় দিনএকদিনে কারও আত্মবিশ্বাস বেড়ে যায় না৷ ফলে সেটা আশাও করবেন না৷ একদিন আপনি পড়ুয়ার সঙ্গে কথা বললেন এবং তার নিজেকে বিশ্বাস করার ক্ষমতা একশো শতাংশ বেড়ে গেল এমনটা আদৌ ঘটে না৷ বরং পড়ুয়াকে সময় দিন৷ ওর সঙ্গে নিয়মিত কথা বলুন৷ দেখবেন ধীরে -ধীরে ওর নিজের প্রতি বিশ্বাস বাড়ছে৷
  • বাচ্চা অন্যরকম হলেও সাহস দিনসব বাচ্চা একইরকম হয় না৷ কারও আত্মবিশ্বাস প্রচুর৷ কারও আত্মবিশ্বাস কম৷ আপনার সন্তানের আত্মবিশ্বাস কম হতেই পারে৷ কী করে তার আত্মবিশ্বাস বাড়াতে হবে সেটা ভাবুন৷ কিন্ত্ত কখনওই অন্য খুদের সঙ্গে তুলনা টেনে ওর মনে ভয় ঢুকিয়ে দেবেন না৷
  • ভুল শুধরে দিনআত্মবিশ্বাস কম হওয়ার কারণে খুদে ভুল করে ফেলতেই পারে৷ আপনি তার জন্য বকাঝকা করবেন না৷ এতে ওর নিজের প্রতি বিশ্বাস আরও কমে যাবে৷ তার চেয়ে বরং ভুল শুধরে দিন৷
  •  বাচ্চাকে দায়িত্ব নিতে শেখান পড়ুয়ারাই কিন্ত্ত পরবর্তী প্রজন্ম৷ ফলে তারাই পারে সমাজের নানা স্তরে পরিবর্তন এনে সমাজকে উন্নত করে তুলতে৷ এটা নিজের বাড়ির পড়ুয়াটিকে ভালোভাবে বোঝান৷ দেখবেন এসব শুনে সে উদ্বুদ্ধ হবে এবং তার আত্মবিশ্বাস বেড়ে যাবে৷

কোন মন্তব্য নেই: