আইপিএল নিলামে ৫ কোটি দিয়ে ঋদ্ধিমান সাহাকে দলে নিল হায়দরাবাদ - Aaj Bikel
আইপিএল নিলামে ৫ কোটি দিয়ে ঋদ্ধিমান সাহাকে দলে নিল হায়দরাবাদ

আইপিএল নিলামে ৫ কোটি দিয়ে ঋদ্ধিমান সাহাকে দলে নিল হায়দরাবাদ

Share This


বেঙ্গালুরু  : টেস্টে ভারতের উইকেট কিপার ঋদ্ধিমান সাহাকে নিজের দলে আনতে আইপিএল নিলামে ঝাঁপাল হায়দরাবাদ ও মুম্বই ৷তাঁর প্রাথমিক দর ছিল এক কোটি।সেই দরের পাঁচগুণ দরে তাঁকে নিয়ে নিল হায়দরাবাদ। সেই সঙ্গে বুঝিয়ে দিল টি২০ ক্রিকেটেও ভালো উইকেটকিপারের প্রয়োজন ঠিক কতটা।
এটা বলার অপেক্ষা রাখে না যে উইকেটের পেছনে ঋদ্ধিমান সাহার দক্ষতা প্রশ্নাতীত, কিন্তু উইকেটের সামনে তাঁর দক্ষতা নিয়ে মাঝেমধ্যে প্রশ্ন ওঠে। যদিও আইপিএলের ইতিহাসে কয়েকটি বিধ্বংসী ইনিংস রয়েছে ঋদ্ধির।

 তাঁর সেই উইকেটকিপিং দক্ষতাকেই মর্যাদা দিলেন ভিভিএস লক্ষ্মণ-টম মুডিরা। শনিবার আইপিএলের নিলামে যখন তাঁর নাম ওঠে প্রাথমিক ভাবে উৎসাহ দেখিয়েছিল তাঁর ঘরের দল কলকাতা। কেকেআরের সঙ্গেই আগ্রহ দেখায় হায়দরাবাদ। একটু পরে দর যত বাড়তে দৌড় থেকে বেরিয়ে যায় কলকাতা। কিন্তু তাতেও স্বস্তি পায়নি হায়দরাবাদ, কারণ তখন আসরে ঢুকে পড়েছে মুম্বই। অবশেষে তাঁর দর পাঁচ কোটিতে উঠতেই রণে ভঙ্গ দেয় মুম্বই। ঋদ্ধিকে পেয়ে যায় হায়দরাবাদ। এ বারের আইপিএলের ওয়ার্নার, শাকিবদের সঙ্গে হায়দরাবাদে খেলতে দেখা যাবে ঋদ্ধিমানকে।

কোন মন্তব্য নেই: