১১তম আইপিএল–র নিলামের প্রথম পর্ব, অবিক্রিত থেকে গেলেন ক্রিস গেইল - Aaj Bikel
১১তম আইপিএল–র নিলামের প্রথম পর্ব, অবিক্রিত থেকে গেলেন ক্রিস গেইল

১১তম আইপিএল–র নিলামের প্রথম পর্ব, অবিক্রিত থেকে গেলেন ক্রিস গেইল

Share This


বেঙ্গালুরু  : বেঙ্গালুরুর পাঁচতারা হোটেলে চলেছে ১১তম আইপিএল–র নিলাম। সকল থেকে শুরু হওয়া এই নিলামের কয়েকটি পর্ব ইতিমধ্যেই শেষ হয়েগেছে | শনিবার প্রথম ক্রিকেটার হিসাবে নিলামে উঠেছেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান । আপাতত অবিক্রিত থেকে গেলেন ক্রিস গেইল ।
১১তম আইপিএল–র নিলামে এদিন দিনের শুরুতেই নিলামে উঠেছেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। মুম্বাই ইন্ডিয়ান্স এবং কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যে বিড শুরু হয় ধাওয়ানকে নিয়ে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল সানরাইজ হায়দ্রাবাদ ৫.২ কোটি টাকা দিয়ে আরটিএম কার্ড ব্যবহার করে তাঁকে কিনে নেয়। রবিচন্দ্রন অশ্বিনকে ৭.৬ কোটি টাকা দিয়ে কিনে নিল কিংস ইলেভেন পাঞ্জাব।

 অশ্বিনকে নিয়ে লড়াই শুরু হয় রাজস্থান রয়্যালস এবং পাঞ্জাবের মধ্যে। ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার কায়রন পোলার্ডকে ৫.৪ কোটি টাকা দিয়ে কিনে নেয় তাঁর পুরনো দল মুম্বাই ইন্ডিয়ান্স। ওয়েস্ট ইন্ডিজের আর একজন ক্রিকেটার ক্রিস গেইল আপাতত অবিক্রিত থেকে গেলেন। তাঁর জন্য কোনও দলই বিড করেনি। ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকসকে কিনে নিল রাজস্থান রয়্যালস। স্টোকসের দর উঠল ১২.৫ কোটি। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস কে ১.৬ কোটি টাকা দিয়ে কিনলো চেন্নাই সুপার কিংস। ভারতীয় ক্রিকেটার আজিঙ্ক রাহানেকে কিনল রাজস্থান রয়্যালস ৪ কোটি টাকা দিয়ে। অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল স্টার্ককে ৯.৪ কোটি টাকা দিয়ে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স।

এই নিলামে আজ ও আগামীকাল দু’দিন ধরে ভাগ্যপরীক্ষা চলছে ৫৮০ জন ক্রিকেটারের। যার মধ্যে রয়েছেন ৩৬১ জন ভারতীয় ক্রিকেটারও। রয়েছেন বেশ কয়েকজন হেভিওয়েট নাম। কারোর ভাগ্যে শিকে ছিঁড়বে, কেউ আবার দল পাবেন না। আপাতত দেখে নেওয়া যাক এই নিলামের প্রথম পর্ব |
১১তম আইপিএল নিলামের প্রথম পর্ব
শিখর ধাওয়ান – ৫.২ কোটি – সানরাইজ হায়দ্রাবাদ
আর অশ্বিন – ৭.৬ কোটি – কিংস ইলেভেন পাঞ্জাব
কায়রন পোলার্ড – ৫.৪ কোটি – মুম্বাই ইন্ডিয়ান্স
ক্রিস গেইল – অবিক্রিত
বেন স্টোকস – ১২.৫ কোটি – রাজস্থান রয়্যালস
ফাফ ডু প্লেসিস – ১.৬ কোটি – চেন্নাই সুপার কিংস
আজিঙ্ক রাহানে – ৪ কোটি – রাজস্থান রয়্যালস
মিচেল স্টার্ক – ৯.৪ কোটি – কলকাতা নাইট রাইডার্স

কোন মন্তব্য নেই: