ভারতীয় ব্যবসায়ীর রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য - Aaj Bikel
ভারতীয় ব্যবসায়ীর রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য

ভারতীয় ব্যবসায়ীর রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য

Share This


ঢাকা  : শনিবার সকালে মাগুরার রাস্তায় এক ভারতীয় ব্যবসায়ীর রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে৷ ওই ভারতীয় বাঙালি ব্যবসায়ীকে খুন করা হয়েছে? এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে৷ জানা গিয়েছে, গোবিন্দ ভট্টাচার্য (৩৫) নামে ওই ব্যবসায়ীর বাড়ি পশ্চিমবঙ্গের বারাসতে৷ ব্যবসার কারণে বাংলাদেশে এসেছিলেন তিনি৷

মাগুরার নতুন বাজারের একটি ছ তলা বাড়ির নিচে শনিবার তাঁর দেহ উদ্ধার হয়৷ তদন্তে নেমে পুলিশের ধারণা, ওই বাড়ির উপর থেকে কেউ তাঁকে ধাক্কা দিয়ে ফেলে খুন করেছে৷ আবার দুর্ঘটনাও ঘটতে পারে বলে মনে করা হচ্ছে৷

ভারতীয় বাঙালি ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এক বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে৷ তার নাম সরফরাজ নেওয়াজ৷ এই যুবকের সঙ্গে মিলেই পোশাক কেনা বেচার ব্যবসা ছিল মৃত গোবিন্দের৷ এদিকে সরফরাজের বক্তব্য, গোবিন্দের কাছে আট লক্ষ টাকা পাওনা ছিল৷ টাকা আদায়ের জন্য তাকে চাপ দেওয়া হয়েছিল৷ জেরায় সরফরাজ আরও জানায়, শুক্রবার রাতে ঘুমিয়ে পড়েছিলাম৷ সেই সুযোগে টাকা না দিয়ে পালানোর ছক করে গোবিন্দ৷ পালাতে গিয়ে পাঁচ তলা থেকে হয়ত পড়ে গিয়েছে৷ তবে সরফরাজের বক্তব্য নিয়ে সন্দেহ পুলিশের৷

কোন মন্তব্য নেই: