পশুখাদ্য দুর্নীতির তিনটি মামলায় সাজাপ্রাপ্ত লালুপ্রসাদ যাদবের ফের হাজিরা আদালতে - Aaj Bikel
পশুখাদ্য দুর্নীতির তিনটি মামলায় সাজাপ্রাপ্ত লালুপ্রসাদ যাদবের ফের হাজিরা আদালতে

পশুখাদ্য দুর্নীতির তিনটি মামলায় সাজাপ্রাপ্ত লালুপ্রসাদ যাদবের ফের হাজিরা আদালতে

Share This


রাঁচি : পশুখাদ্য দুর্নীতির তিনটি মামলায় সাড়ে ১৩ বছরের সাজা প্রাপ্ত লালুপ্রসাদ যাদব শনিবার ফের সিবিআই-এর বিশেষ আদালতে হাজিরা দিয়েছেন| তবে সিবিআইয়ের পক্ষ থেকে কোনও সাক্ষী আদালতে হাজির থাকতে না পারায় এদিন কোনও শুনানির কাজ হতে পারেনি| সিবিআই এদিন কোনও সাক্ষীকে আদালতে পেশ করতে না পারায় বিচারপতি শিবপাল সিং সিবিআইকে ভর্ত্সনা করেন| এরপর বিচারক কোর্টের কাজ সমাপ্ত করে অন্য একটি দিনের সময় দেন| পশুখাদ্য দুর্নীতির অন্যান্য মামলায় সাজা ঘোষণা হলেও একের পর এক মামলায় লালুপ্রসাদকে আদালতে হাজিরা দিতে হচ্ছে|

এদিন রাঁচির ডরন্দা কোষাগার থেকে অবৈধ উপায়ে কোটি টাকা তছরুপের মামলায় এদিন কোর্টে হাজিরা দেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব| লালুর পাশাপাশি এই মামলায় অন্য অভিযুক্তরা এদিন আদালতে হাজিরা দেন কিন্তু, সিবিআইয়ের তরফে কোনও সাক্ষী আদালতে হাজিরা না থাকার ফলে তাদের ক্ষেত্রেও এদিন শুনানি স্থগিত রেখে বিচারক সিবিআইকে ভর্ত্সনা করেন| উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে পশুখাদ্য মামলায় প্রাত্যহিক শুনানি শুরু হয়েছে| শুক্রবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ছুটি থাকায় ওই দিন আদালতে কোনও কাজ হয়নি| বর্তমানে লালুপ্রসাদের ওপর রাঁচি আদালতে ডরন্দা কোষাগার থেকে টাকা তছরুপের মামলা চলছে| পশুখাদ্য বিভাগের পক্ষ থেকে এই দুর্নীতি মামলায় বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে যার মধ্যে পাঁচটি মামলা লালু প্রসাদের বিরুদ্ধে করা হয়েছে| এই মামলা গুলির মধ্যে তিনটি মামলায় সাজা ঘোষণা ইতিমধ্যেই হয়ে গিয়েছে| বাকি দু’টি মামলার শুনানি এখনও বাকি আছে|

কোন মন্তব্য নেই: