সিরসা : বাড়িতে ঢুকে প্রাক্তন রাষ্ট্রপতি শঙ্করদয়াল শর্মার নাতি এবং হরিয়ানার প্রদেশ কংগ্রেস সভাপতি অশোক তম্বরের স্ত্রী অবন্তিকা তম্বরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে| এই ঘটনা শনিবার অবন্তিকা নিজে সাংবাদিকদের জানিয়েছেন| ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে|
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকজন লোক অস্ত্র সমেত অবন্তিকার বাড়িতে ঢুকে তাকে মেরে ফেলার হুমকি দেয়| যদিও সেই সময় বাড়িতে অবন্তিকার কাজের লোক ছাড়া কেউ ছিলেন না| ঘটনার পর ওই কাজের লোকটিই পুলিশে কাছে এই ঘটনার অভিযোগ দায়ের করেন|
এদিকে এদিন অবন্তিকা জানিয়েছেন, তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে| তিনি জানান, কিছু দুর্বৃত্ত তার বাড়িতে বন্দুক নিয়ে ঢুকে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে| জানা গিয়েছে অবন্তিকা মাকন প্রাক্তন রাষ্ট্রপতি শঙ্করদয়াল শর্মার নাতি এবং হরিয়ানার প্রদেশ কংগ্রেস সভাপতি অশোক তম্বরের স্ত্রী| তাকে প্রাণে মেরে ফেলার হুমকির অভিযোগ তার বাড়ির কাজের লোক পুলিশের কাছে জানিয়েছেন| এই ঘটনার প্রাথমিক কারণ হিসেবে জানা গিয়েছে, গত ১৪ জানুয়ারি ডা. ডিকে মেঘয়াল তার হাসপাতালে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে অবন্তিকাকে আমন্ত্রণ জানিয়েছিলেন| কিন্তু তিনি ওই অনুষ্ঠানে যেতে পারেননি|
অভিযোগ, সেই রাগ থেকেই ১৬ জানুয়ারি ডা. মেঘয়াল এবং তার সাথীরা তার বাড়ি গিয়ে তাকে প্রাণে মারার হুমকি দিয়েছে| এই ব্যাপারে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে| এদিকে ডা. মেঘয়াল জানিয়েছেন, অবন্তিকার কোথাও বুঝতে অসুবিধা হয়েছে| ওইদিন তিনি তার বাড়িতে মিষ্টি নিয়ে গিয়েছিলেন| এই সময় তার কিছু পরিচিতর সঙ্গে দেখা হয়ে যায়| তাদের কাছে লাইসেন্স প্রাপ্ত বন্দুক ছিল| তিনি আরও বলেন, অবন্তিকার স্বামী অশোক তম্বরের সঙ্গে তিনি একাধিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন| এই ধরনের কোনও ঘটনা তিনি করবেন তা তার চিন্তার মধ্যেই আসে না| তাছাড়াও তিনি জানান, অবন্তিকার বাড়ির সিসিটিভির ফুটেজ দেখলেই আসল সত্যিটা সামনে আসবে| এই ব্যাপারে অবন্তিকার স্বামী অশোক তম্বর জানিয়েছেন, এটা সম্পূর্ণ অবন্তিকার ব্যাপার| এব্যাপারে তিনিই ভালো বলতে পারবে|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন