আজ বিকেল: শিক্ষা খাতে বরাদ্দ বাড়াল রাজ্য সরকার৷ বুধবার বিধানসভায় বাজেট পেশ করে একগুচ্ছ প্রকল্প ও প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী অমিত মিত্র৷ বিধানসভায় বাজেট অধিবেশন শেষে সাংবাদিক বৈঠক করে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী৷
রাজ্য বাজেটের সব খবর পড়ুন এই লিঙ্কে
শিক্ষা ও চাকরির বাজারে সমস্ত আপডেট জানতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন৷
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ ৩৭১৬.২২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ উচ্চশিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ক্ষেত্রে বরাদ্দ ৩৫৫১.২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷’’ বিধানসভায় বাজেট পেশ করে অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, ‘‘ছাত্রীদের বার্ষিক বৃত্তি ৭০০ থেকে বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছে৷
চাকরি সংক্রান্ত খবর জানতে ক্লিক করুন এখানে
ছাত্রীদের বার্ষিক বৃত্তি বাড়ানো হল৷ কন্যাশ্রীদের ভাতা ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে৷’’ একই সঙ্গে রাজ্য বাজেটে নতুন প্রকল্প রূপশ্রী চালুর প্রস্তাব দিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘‘পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকার কম হলে, ১৮ বছরের পর মেয়ের বিয়ে দিলে সেই পরিবার এককালীন ২৫ হাজার টাকা অর্থ সাহায্য পাবেন৷ এর ফলে ৬ লক্ষ পরিবার রূপশ্রী প্রকল্পের সুবিধা পাবেন৷’’
আরও পড়ুন- UGC NET পরীক্ষা পদ্ধতিতে আমূল পরিবর্তন, বদলে যাচ্ছে পুরানো পদ্ধতি
আরও পড়ুন- ক্লাবে মোটা অনুদান, কিন্তু প্রাথমিকে জুটছে না ৪০০ টাকার বেশি বরাদ্দ
আরও পড়ুন- শিক্ষক নিয়োগের ইন্টারভিউ শুরু করেছে কমিশন
আরও পড়ুন- একই পরীক্ষায় পাঁচবার রেজান্ট! চূড়ান্ত বিভ্রান্তিতে পড়ুয়ারা
আরও পড়ুন- রাজ্যে শিক্ষকের অভাব নেই: শিক্ষামন্ত্রী
আরও পড়ুন- বিনামূল্যের টেস্ট পেপার নিতে এত অনীহা কেন?
পড়ুন- গোপনে আন্দোলনকারীদের ছবি তুলল পুলিশ! বিতর্কে লালবাজার (ভিডিও)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন