আজ বিকেল: ছ’বছরে ৯০ লক্ষ কর্মসংস্থান হয়েছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বাজেট ভাষণে ২০১৭-১৮ অর্থবর্ষে ৮ লাখ ৯২ হাজার কর্মসংস্থান নিশ্চিত হয়েছে বলে জানান অর্থমন্ত্রী অমিত মিত্র৷
রাজ্য বাজেটের সব খবর পড়ুন এই লিঙ্কে
রাজ্য বাজেট পেশের পর সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, “মা-মাটি-মানুষকে সমান গুরুত্ব দেয় সরকার৷” রাজ্য বাজেটের ভূয়সী প্রশংসাও করেন তিনি৷
শিক্ষা ও চাকরির বাজারে সমস্ত আপডেট জানতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন৷
এদিন বাজেট পেশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘গত ৬ বছরে ৮১ লক্ষ কর্মসংস্থান হয়েছে রাজ্যে৷ ২০১৭-১৮ অর্থবর্ষে ৮ লাখ ৯২ হাজার কর্মসংস্থান নিশ্চিত হয়েছে৷ মোট ৯০ লক্ষ কর্মসংস্থান হয়েছে৷’’
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এবছর সাধারণ মানুষের বোঝা না বাড়িয়ে রাজ্য বাজেট পেশ করা হয়েছে৷ তিনি বলেন, নোটবন্দি, জিএসটির প্রভাব পড়েছে কৃষিক্ষেত্রে৷ মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করুক কেন্দ্র৷’’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন