বাড়ছে তাপমাত্রা, এখনই বিদায় নিচ্ছে না শীত - Aaj Bikel
বাড়ছে তাপমাত্রা, এখনই বিদায় নিচ্ছে না শীত

বাড়ছে তাপমাত্রা, এখনই বিদায় নিচ্ছে না শীত

Share This


কলকাতা  : বসন্ত প্রায় দোর গোড়ায় । কিন্তু,এখনই বিদায় নিচ্ছে না শীত । আবারও নামতে পারে তাপমাত্রা । বুধবার আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা গণেশ কুমার দাস জানান, ‘শীত কতদিন স্থায়ী হবে তা বলা সম্ভব নয় । তবে আপাতত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা পরিবর্তনের কথা বলা যাচ্ছে না । এখন রাজ্যে তাপমাত্রা বাড়া কমার মধ্যেই থাকবে’।

আবহাওয়াবিদরা জানান, চলতি সপ্তাহের শেষ থেকেই বাড়বে রাতের তাপমাত্রা । রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকবে । বুধবারও কলকাতায় সর্বনিম তাপমাত্রা ছিল ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম । তাই, রাতে হালকা শীতের আমেজ থাকলেও, সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই আর তা মালুম হবে না । তবে বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে । যার ফলে ঘন কুয়াশা থাকবে । মূলত নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় । যদিও শৈত্যপ্রবাহ চলছে ওড়িশাতে । বিহারেও ঠাণ্ডায় কাঁপছে মানুষ ।

এদিন কোচবিহারের তাপমাত্রা ছিল ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম । জলপাইগুড়িতে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম । মালদায় ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম । শ্রীনিকেতনে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম । দিঘায় ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম । বাঁকুড়ায় ১৩ ডিগ্রি সেলসিয়াস । বৃহস্পতিবার দার্জিলিং ও আলিপুরদুয়ারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে । বাকি সব জেলার আকাশ থাকবে পরিষ্কার ।

বৃস্পতিবার কলকাতার আকাশ পরিস্কার থাকবে । বুধবারও কলকাতার আকাশ ছিল পরিস্কার । আবহাওয়াবিদরা জানান, এদিন রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি । সর্বনিম্ন, ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম । বাতাসে অপেক্ষিক আদ্রর্তার পরিমাণ ছিল সর্বোচ্চ ৭৭ শতাংশ । সর্বনিম্ন, ৪৭ শতাংশ । গত চব্বিশঘন্টায় কলকাতা ও পাশ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাত হয়নি ।

কোন মন্তব্য নেই: