প্রাথমিকে বোঝা কামতে আসরে শিক্ষামন্ত্রী, বড়সড় বদলের সিদ্ধান্তে উঠছে প্রশ্ন - Aaj Bikel
প্রাথমিকে বোঝা কামতে আসরে শিক্ষামন্ত্রী, বড়সড় বদলের সিদ্ধান্তে উঠছে প্রশ্ন

প্রাথমিকে বোঝা কামতে আসরে শিক্ষামন্ত্রী, বড়সড় বদলের সিদ্ধান্তে উঠছে প্রশ্ন

Share This

আজ বিকেল: প্রাথমিক পড়ুয়াদের স্কুল ব্যাগের বোঝা হাল্কা করতে হস্তক্ষেপ করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ স্কুল ব্যাগের বোঝা হাল্কা করতে এবার থেকে বইয়ের ভার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর৷ এ জন্য  প্রাথমিকের সিলেবাস কমিটির কাঁধে বইয়ের ভার লাঘবের দায়িত্ব দেওয়া হয়েছে৷ 

জাতীয় শিক্ষা রূপরেখা ২০০৫ অনুযায়ী, প্রাথমিকে বইয়ের সীমাবদ্ধ রাখার কথা বলে হয়েছে সিলেবাস কমিটিকে৷ আর তাতেই বিপত্তি৷ একটি বইয়ে সমস্ত বিষয় অন্তর্ভুক্ত করতে গিয়ে বইয়ের ওজন বেড়ে গিয়েছে৷ বইয়ের বোঝা থেকে শিশুদের রেহাই দিতে প্রাথমিক বিদ্যালয়ের বইয়ের ওজন কমানোর দাবি ওঠে৷ 
এই দাবি প্রসঙ্গে সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার জানিয়েছেন, গত ২২ ডিসেম্বর বিকাশ ভবনে পাস-ফেল সংক্রান্ত বৈঠকের দিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বইয়ের ওজন কমানোর কথা বলেন৷ তখন থেকেই প্রাথমিকে বইয়ের ভার কমানো নিয়ে চিন্তাভাবনা শুরু৷ 

এখন সরকারি প্রাথমিক স্কুলে প্রথম শ্রেণিতে দুটি বই, দ্বিতীয় শ্রেণিতে তিনটি ও তৃতীয়-চতুর্থ শ্রেণিতে পাঁচটি করে পাঠ্যবই রয়েছে৷ কিন্তু প্রশ্ন উঠছে,  কীভাবে কমানো হবে বইয়ের ওজন? এ বিষয়ে বিভিন্ন সরকারি স্কুলের শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকদের সঙ্গে কথা বলবেন শিক্ষাবিদরা৷  কথা বলে রূপরেখা তৈরি করা হবে৷ সেই রূপরেখার ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিলেবাস কমিটি৷ 

আপাতত তিন-চারটি ভাবনা রয়েছে সিলেবাস কমিটির৷ চলতি বইগুলি দু’তিন ভাগে ভাগ করা হতে পারে৷  আবার প্রাথমিকের বইয়ের বিষয়বস্তু কমিয়ে উঁচু ক্লাসে রাখার কথাও ভাবা হচ্ছে৷ প্রয়োজনে বইয়ের পাতা ও ছবি কমিয়েও ওজন হালকা করা হতে পারে বলেও ভাবনা চিন্তা চলছে৷ কিন্তু, এক্ষেত্রেও থাকছে একাধিক প্রশ্ন৷ বইয়ের বিষয়বস্তু কমিয়ে উঁচু ক্লাসে রাখার কথাও ভাবা হলে শিক্ষার নাম কমতে পারে৷ ব্যাগ হাল্কা করতে করতে গিয়ে উঁচু ক্লাসে গিয়ে পড়ার চাপ কয়েক গুণ বাড়ে যাতে পারে আশঙ্কা করা হচ্ছে৷ বইয়ের পাতায় ছবি কমালে পড়ার আগ্রহ কমবে পড়ুয়াদের৷ কারণ, পাঠ্যপুস্তকের ছবি দেখেই শেখার সুযোগ বেশি খাকে৷ সুখপাঠ্যও হয়ে ওঠে বিষয়টি৷ ফলে, ছবি ছাড়া বই ছাপানো হলে সমস্যা বাড়বে বলে আশঙ্কা করছেন শিক্ষাবিদদের একাংশ৷ 

তবে, এই দিয়ে এখনও চলছে আলোচনা৷ যা পরিস্থিতি, আগামী শিক্ষাবর্ষের আগে বইয়ের ভার কমার সম্ভাবনা একেবারেই কম৷ সিলেবাস কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, চলতি শিক্ষাবর্ষের জন্য সমস্ত বই ছাপানো হয়ে গিয়েছে৷ তবে, ঠিকঠাক এগতে পারলে আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুল ব্যাগের বোঝা কমবে পড়ুয়াদের৷

আরও পড়ুন-



কোন মন্তব্য নেই: