বিধানসভায় গুরুত্ব বাস দুর্ঘটনা প্রসঙ্গ - Aaj Bikel
বিধানসভায় গুরুত্ব বাস দুর্ঘটনা প্রসঙ্গ

বিধানসভায় গুরুত্ব বাস দুর্ঘটনা প্রসঙ্গ

Share This


কলকাতা : রাজ্যপাল থেকে সিপিএমের মুখ্য সচেতক- মঙ্গলবার সকলেই দৌলতাবাদের ঘটনার প্রেক্ষিতে সরব ছিলেন বিধানসভায়৷ এই সঙ্গে যাত্রিবাহী বাসের গতি নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনাগ্রস্ত ব্রিজটি পরীক্ষার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ আজ সকালেও বেশ কয়েকটি দেহ উদ্ধার হয়৷ গতকাল উদ্ধার হওয়া দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে৷ এ দিন বিধানসভা অধিবেশনে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী এ রাজ্যের ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’- প্রকল্পের প্রসংসা করলেও দৌলতাবাদে বাস দুর্ঘটনার প্রসঙ্গে বলেন, “গাড়ি চালকের আরও সতর্ক থাকা উচিত ছিল৷ সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচার বাড়াতে হবে৷ তবেই ঠেকানো যাবে দুর্ঘটনা৷” মুর্শিদাবাদে দুর্ঘটনায় শোকপ্রকাশ করেন রাজ্যপাল৷

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উদ্ধারকাজ এখনও চলছে৷ দৌলতাবাদের ব্রিজটি পরীক্ষা করে দেখা হবে৷ সব পরিস্থিতির উপর আমরা নজর রাখছি৷ যাত্রিবাহী বাসের গতি নিয়ন্ত্রণের কথা বলেছি| ক্ষতিপূরণের টাকাও হাতেহাতে দিয়েছেন ডিএম৷ এ দিকে, রাজ্য সরকারের সমালোচনা করেন যাদবপুরের সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী৷ তিনি প্রশ্ন তোলেন, “এতগুলো প্রাণ চলে গেল, দায় কার? কপ্টারে মুখ্যমন্ত্রী গেলেন ওখানে৷ তা হলে কপ্টারে কেন ডুবুরি পাঠানো হল না? এর জবাব দিতে হবে রাজ্য সরকারকে৷

কোন মন্তব্য নেই: