দিঘায় হোটেলের শৌচাগার থেকে উদ্ধার পর্যটকের ঝুলন্ত দেহ, চাঞ্চল্য - Aaj Bikel
দিঘায় হোটেলের শৌচাগার থেকে উদ্ধার পর্যটকের ঝুলন্ত দেহ, চাঞ্চল্য

দিঘায় হোটেলের শৌচাগার থেকে উদ্ধার পর্যটকের ঝুলন্ত দেহ, চাঞ্চল্য

Share This


দিঘা : ছুটির মরশুমে বাঙালির অন্যতম গন্তব্যস্থল হল পূর্ব মেদিনীপুরের দিঘা। বাঙালির প্রিয় পর্যটনস্থল দিঘাতে ঘটে গেল মর্মান্তিক ঘটনা| দিঘার শ্রীরামকৃষ্ণ হোটেলের বাথরুম থেকে উদ্ধার হল এক পর্যটকের ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। মৃত যুবকের নাম হল, দিলীপ সরকার (২৮)| তাঁর বাড়ি নদিয়া জেলার কোতয়ালি থানার অন্তর্গত সুভাষনগরে| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, গত রবিবার বন্ধুদের সঙ্গে দিঘায় বেরাতে এসেছিলেন নদিয়া জেলার বাসিন্দা দিলীপ সরকার| ৫৫ জনের একটি দল দিঘায় বেড়াতে এসেছিল। সোমবার রাতে তাঁর বাড়ি ফেরার কথা ছিল|

সূত্রের খবর, বাড়ি ফেরার আগে সোমবার রাতে হোটেলের শৌচাগারে যান দিলীপ| দীর্ঘক্ষণ তাঁর কোনও সাড়াশব্দ না পেয়ে, খবর দেওয়া হয় পুলিশ স্টেশনে| পুলিশ এসে শৌচাগারের দরজা ভেঙে দিলীপের ঝুলন্ত উদ্ধার করেছে| দিলীপ শাওয়ারে গলায় ফাঁস দিয়ে আত্নঘাতী হয়েছেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে| কী কারণে তিনি আত্মঘাতী হলেন, তা তদন্ত করে দেখছে পুলিশ| প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মানসিক অবসাদের কারণে হয়তো আত্মঘাতী হয়েছেন দিলীপ সরকার| তবে, ময়নাতদন্তের প্রাক্কালে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে নারাজ তদন্তকারীরা| মৃতের সঙ্গীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কোন মন্তব্য নেই: