আজ বিকেল: এবারে পাকাপাকি তুলে দেওয়া হচ্ছে পাকা স্থায়ী চাকরি৷ চাকরি মানেই চুক্তি চাকরি বা স্বল্প মেয়াদের চাকরি৷ গত ৮ জানুয়ারি কেন্দ্রের শ্রমমন্ত্রক শ্রম আইনে এই সংশোধনীর প্রস্তাব প্রকাশ করেছে৷ শ্রমদফতরের ওয়েবসাইটে এই প্রস্তাব প্রকাশ করে ৯ ফেব্রুয়ারির মধ্যে এতে মত দেওয়ার কথা জানানো হয়েছে৷
শিক্ষা ও চাকরির বাজারে সমস্ত আপডেট জানতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন৷
এই মত গ্রহণের পরেই এই শ্রম আইন সংশোধনের প্রশাসনিক নির্দেশ জারি করা হবে বলে কেন্দ্র সূত্রে খবর৷ শ্রম আইন সংশোধনে সংসদে বিল পাশের প্রক্রিয়া এড়িয়ে এবার নিছক প্রশাসনিক নির্দেশে শ্রম আইন পালটে দেওয়ার নতুন পথ নিল কেন্দ্র৷
টেট সংক্রান্ত সমস্ত খবর পড়ুন এই লিঙ্কে
শিল্পের মধ্যে একমাত্র বস্ত্র ও পোশাক শিল্পের শ্রম আইনে নির্দিষ্ট মেয়াদে চুক্তি চাকরির কথা বলা রয়েছে৷ এই ব্যবস্থা সমস্ত শিল্পে চালু করতে ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়মেন্ট (স্ট্যান্ডিং অর্ডারস) অ্যাক্টের (১৯৪৬) সংশোধন বিধিতে (২০১৮) তা চালু করার প্রস্তাব রয়েছে৷ এই প্রস্তাবিত সংশোধনে আইনের শ্রমবিরোধ ধারায় বদল আনা হয়েছে৷ তাতে বলা হয়েছে, চুক্তি শ্রমিক বা বদলি শ্রমিক ছাঁটাই করতে কোন নোটিস দেওয়ার প্রয়োজন হবে না৷
চাকরি সংক্রান্ত খবর জানতে ক্লিক করুন এখানে
চাকরি সংক্রান্ত খবর জানতে ক্লিক করুন এখানে
চুক্তি শ্রমিকদের পুনর্নবীকরণ না হলে তার কোনও নোটিস দেওয়ার বাধ্যতা থাকবে না৷ যখন খুশি তাদের ছাঁটাই করা যাবে৷ ছাঁটাই করার জন্য শ্রমিককে কোনও ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যতা নেই নিয়োগকারীর৷ তবে এই চুক্তি শ্রমিকদের স্থায়ী চাকরির অনুপাতে মজুরি দেওয়ার কথা বলা রয়েছে৷ সব শিল্পে এই নির্দেশ চালু হলে ছাঁটাই করতে এখনও যেটুকু আইনি বাধা রয়েছে সেটুকু আর থাকবে না বলে মনে করছে অভিজ্ঞ মহল৷
উচ্চ প্রাথমিকের সমস্ত আপডেট জানতে এই লিঙ্কে ক্লিক করুন
নয়া উদারবাদের জমানায় বহুদিন স্থায়ী পাকা চাকরি ব্যবস্থা উঠে গিয়েছে৷ শ্রম আইন সংশোধন না হলেও যেটুকু আইন রয়েছে তা দেশের অধিকাংশ রাজ্যে প্রয়োগ হয় না৷ তবু এই শ্রম আইনের এই বদলের মধ্যে দিয়ে কেন্দ্র বার্তা দেওয়ার চেষ্টা করছে চাকরির নিরাপত্তা নয় চাকরির সুযোগ তৈরি করার সরকারের মূল লক্ষ্য৷
শিক্ষা সংক্রান্ত খবর জানতে ক্লিক করুন এখানে
শিক্ষা সংক্রান্ত খবর জানতে ক্লিক করুন এখানে
সারা দেশে মূল সমস্যা এখন কর্মসংস্থানহীন আর্থিক বৃদ্ধি৷ সংসদে বামপন্থীরা বারে বারে এনিয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছে৷ কর্মসংস্থানহীন আর্থিক বৃদ্ধির নীতি বদল করার দাবি জানালেও তা বদল হয়নি৷ বর্তমান মোদী সরকারও তা বদলের কোনও পথ নেয়নি৷ তবে চুক্তি বা মেয়াদি চাকরি দেখিয়ে কর্মসংস্থানের সংখ্যা বাড়িয়ে দেখানোর একটা কৌশল নিচ্ছেন বলে মনে করেন শ্রমিক নেতারা৷
আরও পড়ুন- পঠনপাঠন লাটে তুলে স্কুলে চলল শ্রাদ্ধানুষ্ঠান
আরও পড়ুন- পঠনপাঠন লাটে তুলে স্কুলে চলল শ্রাদ্ধানুষ্ঠান
এপ্রসঙ্গে শ্রম আইন বিশেষজ্ঞ কে আর শ্যামসুন্দর বলেছেন, এই চুক্তি চাকরি কখনও উন্নত মানের হয় না৷ এই চুক্তি চাকরি সবসময় খারাপ মানের, কম বেতনের চাকরি, যখন তখন ছাঁটাই হওয়া চাকরি৷ দেশে কর্মসংস্থান হচ্ছে না৷ এভাবে চুক্তি চাকরি দেখিয়ে শুধু চাকরির সংখ্যা বাড়িয়ে দেখানোই এই সংশোধনের উদ্দেশ্য৷ তাই চুক্তি চাকরি খারাপ চাকরি নয় এই ধারণা যাতে কোনওভাবে না তৈরি হয় সেই লক্ষ্যে আইনে এই স্থায়ী চাকরির ধারা তুলে দেওয়া হচ্ছে৷
আরও পড়ুন- চেয়ারম্যানের গ্রেফতারের দাবিতে হাইকোর্টে টেট পরীক্ষার্থীদের মামলা
আরও পড়ুন- চেয়ারম্যানের গ্রেফতারের দাবিতে হাইকোর্টে টেট পরীক্ষার্থীদের মামলা
আন্তর্জাতিক শ্রমিক সংগঠন (আইএলও) সম্প্রতি যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে ভারতে বেকারির হার বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি৷ ১৫ থেকে ২৪ বছরের মধ্যে এই বেকারির হার ২০১৪ সালে ছিল ১০ শতাংশ৷ তা কমেনি৷ ২০১৮সালে তা বেড়ে হয়েছে ১০.৭শতাংশ৷ রিপোর্টে আরও জানানো হয়েছে ভারতে যেটুকু কর্মসংস্থান হয়েছে তার মান খারাপ৷
আরও পড়ুন- শিক্ষক নিয়োগ: টু দ্য পয়েন্ট উত্তর দিলেই মিলবে নম্বর, তবে আরও যে বিষয়ের উপর গুরুত্ব দেওয়াটা জরুরি
আরও পড়ুন- শিক্ষক নিয়োগ: টু দ্য পয়েন্ট উত্তর দিলেই মিলবে নম্বর, তবে আরও যে বিষয়ের উপর গুরুত্ব দেওয়াটা জরুরি
চাকরির কোন নিশ্চয়তা নেই৷ তার মজুরি কম৷ এই পরিস্থিতিতে চাকরিতে ছাঁটাই অবাধ করার ফতোয়া জারি হয়ে গেল কেন্দ্রের এই উদ্যোগে৷ প্রসঙ্গত কেন্দ্রের নীতি আয়োগ আগেই দেশে চুক্তিতে চাকরির ব্যবস্থা চালু করার সুপারিশ করেছিল৷ মোদী সরকার ক্ষমতায় আসার তিন বছরের মধ্যে এই চুক্তি চাকরি সমস্ত শিল্পে চালু করার সুপারিশ করে নীতি আয়োগ৷ সেই ভিত্তিতে তা সমস্ত শিল্পে তা চালু করা হচ্ছে৷
আরও পড়ুন- অভিশপ্ত বাসে সাত শিক্ষককের সলিল সমাধি
আরও পড়ুন- অভিশপ্ত বাসে সাত শিক্ষককের সলিল সমাধি
এদিকে বিজেপি শাসিত রাজ্য রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, আসামে ইতিমধ্যে শিল্প বিরোধ আইন সংশোধন করে ৩০০কর্মীর উপর শিল্পে ছাঁটাই অবাধ করা হয়েছে৷ বলা হয়েছিল এতে শিল্পে বিনিয়োগ অবাধ হবে, শিল্পের প্রসার ঘটবে৷ দেখা গেল কোনও শিল্পের এতে প্রসার হয়নি৷ বেসরকারি বিনিয়োগ বাড়েনি৷ শুধু বেসরকারি শিল্পের বেড়েছে মুনাফা৷ এবারেও ফের মুনাফা বাড়ানোর জন্য এই উদ্যোগ কেন্দ্রের৷
আরও পড়ুন- UGC NET পরীক্ষা পদ্ধতিতে আমূল পরিবর্তন, বদলে যাচ্ছে পুরানো পদ্ধতি
আরও পড়ুন- ক্লাবে মোটা অনুদান, কিন্তু প্রাথমিকে জুটছে না ৪০০ টাকার বেশি বরাদ্দ
আরও পড়ুন- শিক্ষক নিয়োগের ইন্টারভিউ শুরু করেছে কমিশন
আরও পড়ুন- একই পরীক্ষায় পাঁচবার রেজান্ট! চূড়ান্ত বিভ্রান্তিতে পড়ুয়ারা
আরও পড়ুন- রাজ্যে শিক্ষকের অভাব নেই: শিক্ষামন্ত্রী
আরও পড়ুন- বিনামূল্যের টেস্ট পেপার নিতে এত অনীহা কেন?
পড়ুন- গোপনে আন্দোলনকারীদের ছবি তুলল পুলিশ! বিতর্কে লালবাজার (ভিডিও)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন