প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে অর্থনীতি বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রিসভার ‘সংসদ সদস্যদের স্থানীয় এলাকা উন্নয়ন প্রকল্প’কে (এম.পি.ল্যাডস) চতুর্দশ অর্থ কমিশনের মেয়াদ পর্যন্ত অর্থাৎ ৩১.০৩.২০২০ পর্যন্ত চালিয়ে যাওয়ার জন্য অনুমোদন দিয়েছে৷
বিবরণ: এই প্রকল্পে বছরে ৩,৯৫০ কোটি টাকা করে ব্যয় হবে৷ আগামী তিন বছরে এর জন্য ব্যয় হবে ১১,৮৫০ কোটি টাকা৷ মন্ত্রকের পক্ষ থেকে বছরে আরও অতিরিক্ত বার্ষিক বরাদ্দ হবে ৫ কোটি টাকা, যা দিয়ে এই প্রকল্পের কাজ কোনও স্বাধীন সংস্থা বা সংস্থাগুলো দিয়ে পরিচালনা করা এবং রাজ্য ও জেলার আধিকারিকদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ দেওয়া হবে৷ এম.পি.ল্যাডসের নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় নথি পাওয়ার পর নোডাল জেলা কর্তৃপক্ষকে এইএম.পি.ল্যাডস তহবিল প্রদান করা হয়৷
প্রভাব: এম.পি.ল্যাড প্রকল্পের অধীনে দেশের সম্পূর্ণ অংশের জনগণ পানীয় জল, শিক্ষা, জনস্বাস্থ্য,স্বাস্থ্যবিধি ও সড়ক ইত্যাদি স্থানীয়ভাবে প্রয়োজনীয় দীর্ঘস্থায়ী সম্পদ তৈরির মধ্যদিয়ে উপকৃত হয়ে থাকেন৷ এম.পি.ল্যাডপ্রকল্প যে দীর্ঘস্থায়ী সম্পদ তৈরি করে তা স্থানীয়ভাবে মানুষের সামাজিক,সাংস্কৃতিক ও অর্থনৈতিক জীবনের ওপর কোনও না কোনোভাবে প্রভাব ফেলে৷
প্রেক্ষাপট: এম.পি.ল্যাড হচ্ছে কেন্দ্রীয় ক্ষেত্রের চলতি প্রকল্প, যার সূচনা হয় ১৯৯৩-৯৪ সালে৷ তার পর থেকে২০১৭ সালের আগস্ট মাস পর্যন্ত এম.পি.ল্যাড ফান্ডের ৪৪,৯২৯.১৭ কোটি টাকায় মোট১৮,৮২,১৮০টি কাজ হয়েছে৷ এই প্রকল্পের মাধ্যমে সংসদ সদস্যগণ তাদের এলাকার প্রয়োজনীয়তা অনুসারে জাতীয় ক্ষেত্রে অগ্রাধিকারের স্থায়ী সম্পদ সৃষ্টির কাজের প্রস্তাব করেন৷ এই প্রকল্পের জন্য বেশকিছু নীতি নির্দেশিকা রয়েছে, যা গত ২০১৬ সালের জুন মাসে শেষবারের মতো সংশোধিত করা হয়৷

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন