মুম্বইয়ে উপকণ্ঠে ফ্যাক্টরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, সাত সকালে আতঙ্ক - Aaj Bikel
মুম্বইয়ে উপকণ্ঠে ফ্যাক্টরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, সাত সকালে আতঙ্ক

মুম্বইয়ে উপকণ্ঠে ফ্যাক্টরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, সাত সকালে আতঙ্ক

Share This


মুম্বই : সাত সকালে আগুন-আতঙ্ক মুম্বইয়ের উপকণ্ঠে গোরেগাঁও পূর্ব এলাকায়| শনিবার সকাল আটটা নাগাদ গোরেগাঁও পূর্ব এলাকায় কামা শিল্পাঞ্চলের ওয়ালবার্ট রোডে অবস্থিত একটি ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে| আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ রূপ নেয় আগুনের লেলিহান শিখা| দাউদাউ করে আগুন জ্বলতে থাকে ফ্যাক্টরির ভিতরে| আগুনের লেলিখান শিখায় ফ্যাক্টরিটি প্রায় ভস্মীভূত হয়ে গিয়েছে| দমকলের ১৫টি ইঞ্জিন ও দমকল কর্মীদের দীর্ঘক্ষণের চেষ্টায় আয়ত্তে এসেছে আগুনের লেলিহান শিখা| অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই|

পুলিশ ও দমকল সূত্রের খবর, শনিবার সকাল আটটা নাগাদ গোরেগাঁও পূর্ব এলাকায় কামা শিল্পাঞ্চলের ওয়ালবার্ট রোডে অবস্থিত একটি ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট ১৫টি ইঞ্জিন| দমকল কর্মীদের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে| বৃহন্মমুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (বিএমসি)-এর বিপর্যয় মোকাবিলা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই| আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি| দমকল কর্মীরা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন| প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান, শর্টসার্কিটের কারণেই সম্ভবত ফ্যাক্টরিতে আগুন লেগেছে|

কোন মন্তব্য নেই: