রায়পুর : ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত সুকমা জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হল কুখ্যাত দুই মাওবাদী| নিহত দুই মাওবাদীর মধ্যে একজন হলেন মহিলা| ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, গোপন সূত্রের খবর পাওয়া যায় সুকমা জেলার ৱুকামেটা-চিন্তালনার এলাকায়, ঘন জঙ্গলে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন মাওবাদী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার ওই এলাকায় মাওবাদী দমন অভিযান চালায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর কোবরা বাহিনী এবং রাজ্য পুলিশ|
ঘন জঙ্গলে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান চলাকালীন আচমকাই গুলি চালায় লুকিয়ে থাকা জঙ্গিরা| কালবিলম্ব না করে নিরাপত্তা বাহিনী যোগ্য জবাব ফিরিয়ে দিলে খতম হয় এক মহিলা সহ দুই কুখ্যাত মাওবাদী| নিহত মাওবাদীদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| শেষ পাওয়া খবর অনুযায়ী, গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন