খিলজি চরিত্রটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম, দাবি অভিনেতা রণবীর সিংয়ের - Aaj Bikel
খিলজি চরিত্রটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম, দাবি অভিনেতা রণবীর সিংয়ের

খিলজি চরিত্রটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম, দাবি অভিনেতা রণবীর সিংয়ের

Share This


মুম্বই  : ইতিমধ্যেই গোটা দেশজুড়ে মুক্তি পেয়েছে পদ্মাবত। সিনেমাটিতে আলাউদ্দিন খিলজি রূপী রণবীর সিংয়ের অভিনয় দেখে উচ্ছসিত সাধারণ দর্শক থেকে তাবড় চলচ্চিত্র সমালোচকেরা। এই সাফল্যকে ব্যাখ্যা করতে গিয়ে রণবীর সিং বলেন, 'অভিনেতা হিসেবে আলাউদ্দিন খিলজির চরিত্রটিকে চ্যালেঞ্জ হিসেবে দেখেছিলাম। আর সেই চ্যালেঞ্জকে আমি গ্রহণ করেছিলাম। নিজের অভিনয় ক্ষমতার সহজাত প্রবৃত্তি এবং সঞ্জয়লীলা বনশালির দেখানোর পথ দিয়ে খিলজি চরিত্রটিকে ফুটিয়ে তুলেছি।’

বলিউডের বর্তমান সময়ের ব্যস্ত নায়ক হওয়া সত্বে কেন তিনি একটা নেতিবাচক বা খলনায়কের চরিত্রে অভিনয় করলেন এই বিষয়ে বলতে গিয়ে রণবীর বলেন, 'পদ্মাবত সিনেমায় অভিনয় করার জন্য যখন আমায় অফার করা হয়েছিল। তখন সবাই বলেছিল নায়ক হয়ে কখনই খলনায়কের চরিত্রে অভিনয় করা উচিত নয়। প্রায় দুই বছর ধরে আমি এবং সঞ্জয় স্যার চরিত্রটিকে ফুটিয়ে তোলার জন্য অক্লান্ত পরিশ্রম করেছি। দর্শকদের ভালবাসার জন্য আমি খুবই আনন্দিত এবং নিজেকে পরিপূর্ণ মনে করছি।'
অন্যদিকে মুক্তি পাওয়ার প্রথম দিনে পদ্মাবত ১৯ কোটি টাকা আয় করেছে। রণবীরের অভিনীত আগের সিনেমাগুলি থেকে অনেকটাই এগিয়ে পদ্মাবত। রণবীর অভিনীত গুন্ডে প্রথম দিনে আয় করেছিল ১৬.১২ কোটি টাকা, গোলিও কি রাশলীলা রামলীলা আয় করেছিল ১৬ কোটি টাকা।

কোন মন্তব্য নেই: