নয়াদিল্লি : রাজধানী দিল্লির তীব্র শীতের মধ্যে রাহুল গান্ধীর জ্যাকেট বিতর্ক রাজনৈতিক উষ্ণতা ছড়াচ্ছে। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বহু মূল্যের জ্যাকেট পড়াকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এই নিয়ে আগেই রাহুলের সমালোচনায় মুখর হয়েছে বিজেপি। এবার বুধবার এই প্রসঙ্গে রাহুলের স্বপক্ষে মুখ খুললেন কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরী। তিনি বলেন, বিজেপির এই বেপরোয়া মনোভাব দেখে হাসবো না কাঁদবো তা বুঝতে পারছি না। বসে থেকে কোনও জিনিসের দাম খোঁজা ছাড়া ওদের কি আর কোনও কাজ নেই।’ রেণুকা চৌধুরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বলেন, প্রধানমন্ত্রী যদি চান তবে আমি তাঁর জন্য একই ধরণের জ্যাকেট মাত্র ৭০০ টাকায় এনে দেবো।’
বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতি আক্রমণ বজায় রেখে রেণুকা চৌধুরী বলেন, বিষয়টি হাস্যকর কারণ অভিযোগটি স্যুট-বুটের সরকারের তরফ থেকে করা হচ্ছে। একটি স্যুট যেটি তাঁর (প্রধানমন্ত্রী) নামে খোদাই করে বোনা হয়েছে এবং সেটি তিনি মার্কিন প্রেসিডেন্টের সামনে পড়েছিলেন। পরে সেটি কয়েক কোটি টাকায় নিলাম হয়। সেই সরকার আবার রাহুল গান্ধীর জ্যাকেট নিয়ে প্রশ্ন তুলছে।
উল্লেখ্য, মেঘালয়ের রাজধানী শিলংয়ে এক অনুষ্ঠানে রাহুল গান্ধী ব্রিটিশ ফ্যাশন ব্রান্ড বারবেরির জ্যাকেট পড়ে গিয়েছিলেন। ভারতীয় মুদ্রায় যার মূল্য ৬৮,১৪৫ টাকা। অর্থাৎ প্রায় ৭০,০০০ টাকার কাছাকাছি। এর পরেই রাহুলের নিন্দায় মুখোর হয়ে ওঠে মেঘায়লের রাজ্য বিজেপি। প্রসঙ্গ এর আগে ২০১৫ সালে মার্কিন প্রেসিডেন্টের ভারত সফর উপলক্ষ্যে ১০ লক্ষ টাকা স্যুট পরার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিন্দায় মুখোর হয়েছিল রাহুল গান্ধী। এরই পাল্টা দিল বিজেপি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন