প্ল্যাটফর্ম ও ট্রেনের ফাঁক দিয়ে গলে গেলেন মহিলা - Aaj Bikel
প্ল্যাটফর্ম ও ট্রেনের ফাঁক দিয়ে গলে গেলেন মহিলা

প্ল্যাটফর্ম ও ট্রেনের ফাঁক দিয়ে গলে গেলেন মহিলা

Share This


কলকাতা : প্ল্যাটফর্ম আর ট্রেনের ফাঁক দিয়ে গলে গেলেন এক মহিলা যাত্রী| কিন্তু মেট্রো চালকের তত্পরতায় প্রাণে বাঁচলেন ওই মহিলা। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে। ট্রেনে ওঠার সময়ই বিপত্তি । প্ল্যাটফর্ম আর ট্রেনের ফাঁক দিয়ে গলে যান এক মহিলা যাত্রী । বেলা তখন ১২টা ৫০ মিনিট হবে । প্ল্যাটফর্মে থিক থিক করছে ভিড় । রবীন্দ্র সরোবর স্টেশনে দমদমমুখী ট্রেন থামতেই ওঠার জন্য হুড়োহুড়ি পড়ে যায় । সেই সময়ই ঘটে বিপত্তি । ভিড় ঠেলে ট্রেনে ওঠার সময় প্ল্যাটফর্ম আর ফুটবোর্ডের ফাঁক দিয়ে গলে যান ওই মহিলা । মহিলা , বাঁচাও, বাঁচাও বলে চিত্কার করতে থাকেন । মহিলার শরীরের নিম্নাংশ পুরোটাই গলে গিয়েছিল প্ল্যাটফর্ম আর ফুটবোর্ডের ফাঁকে ।

ট্রেনের প্রথম কামরাতেই ঘটনাটি ঘটায়, মহিলার আর্ত চিত্কার চালকের কানে পৌঁছয় । সতর্ক হন চালক । ছুটে আসেন গার্ড ও আরপিএফ জওয়ানরা । বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করে ওই মহিলাকে উদ্ধার করা হয় । দুর্ঘটনায় গুরুতর চোট লাগে তাঁর । উদ্ধারকাজে হাত লাগান সহযাত্রীরাও । মিনিট পনেরো ট্রেন আটকে থাকার পর ফের মেট্রো পরিষেবা স্বাভাবিক হয় । তবে কলকাতা মেট্রোর জীবনে এমন ঘটনা বিরল ।

কোন মন্তব্য নেই: