উন্নয়নের বাজেট করি আমরা, দাবি মমতার - Aaj Bikel
উন্নয়নের বাজেট করি আমরা, দাবি মমতার

উন্নয়নের বাজেট করি আমরা, দাবি মমতার

Share This


কলকাতা: ‘ভোটের বাজেট নয়, উন্নয়নের বাজেট করি আমরা৷ বুধবার দলের বর্ধিত কোর কমিটির বৈঠকে এ রকম দাবিই করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, “ভোটমুখী বাজেট করবে কেন্দ্র৷ ৩-৪ মাসের মধ্যেই পঞ্চায়েত ভোট হবে৷ অগাস্টের মধ্যে ভোট প্রক্রিয়া শেষ করতে হবে| তার আগে বাকি কাজ শেষ করতে হবে আমাদের৷” তৃণমূল নেত্রী বলেন, “ত্রিপুরায় জমি তৈরি করেছিলাম৷ এক গদ্দারের জন্য জমি নষ্ট হয়ে যায়৷” নাম না করে মুকুল রায়কে এ ভাবেই খোঁচা দেন মমতা৷ নেত্রী এ দিন হুঁশিয়ারি দেন দোলা সেনকেও৷ বলেন, “আইসিডিএস ওয়েলফেয়ার কমিটির মাথায় থাকবে চন্দ্রিমা৷ ট্রেড ইউনিয়নের নামে বনধ-হরতাল নয়দা তৃণমূল শ্রমিক সংগঠনে একটাই মাথা, দোলা সেন নাক গলাতে যাবেন না৷

তৃণমূলে একটাই ইউনিয়ন থাকবে৷” নেতা-মন্ত্রীদের এভাবেই স্পষ্ট বার্তা দেন মমতা৷
তৃণমূল নেত্রী এ দিন বলেন, “গরিবদের জন্য ২৫ লক্ষ বাড়ি তৈরি হয়েছে৷ আরও ৫ লক্ষ বাড়ি তৈরি করা হবে৷ জনবিরোধী সিদ্ধান্ত নেবে না রাজ্য সরকার৷” বৈঠকে দলের নেতা-কর্মীদের বার্তা মমতার, “মানুষের পাশে থাকতে হবে৷ দেশ গড়ার দায়িত্ব নিতে হবে তৃণমূলকে৷ উন্নত যুব সমাজ গড়ার দায়িত্ব নিতে হবে৷ তৃণমূল না থাকলে বাংলা মরুভূমি হয়ে যাবে৷ মানুষের পাশে থাকতে হবে৷ দেশ গড়ার দায়িত্ব নিতে হবে তৃণমূলকে৷উন্নত যুব সমাজ গড়ার দায়িত্ব নিতে হবে৷”

কোন মন্তব্য নেই: