গণতন্ত্রকে সুরক্ষিত রাখতে প্রয়োজনে রক্ত দেবে বরাকের ইউটিডিসি - Aaj Bikel
গণতন্ত্রকে সুরক্ষিত রাখতে প্রয়োজনে রক্ত দেবে বরাকের ইউটিডিসি

গণতন্ত্রকে সুরক্ষিত রাখতে প্রয়োজনে রক্ত দেবে বরাকের ইউটিডিসি

Share This


শিলচর   : গণতন্ত্রকে সুরক্ষিত রাখতে প্রয়োজনে রক্ত দিতেও দ্বিধা নেই বলে ‘দেশদ্রোহীদের’ বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি বার্তা দিষ়েছে বরাক উপত্যকার ‘ইউনিয়ন টেরিটরি ডিমান্ড কমিটি’ (ইউটিডিসি) বা কেন্দ্রশাসিত অঞ্চল দাবি সমিতি। শুক্রবার বিকেলে শিলচর ক্লাবরোডে শহিদ ক্ষুধিরাম বসুর আবক্ষ মূর্তির পাদদেশে জমায়েত কার্যসূচি-সহ পৃথক কেন্দ্রশাসিত বরাকের দাবিতে পাঁচ লক্ষ গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের সূচনা করেছে কমিটি।

এদিনের জমায়েতে উপস্থিত বক্তা বরাক গবেষক তথা অধ্যাপক প্রসেনজিৎ বিশ্বাস কেন্দ্রশাসিত বরাকের গণদাবি কেন্দ্রের দরবারে পৌঁছানোর উপর গুরুত্বারোপ করেন। তিনি প্রতিবাদের সুরে জানান, ইতিহাসই বলছে, নানাভাবে বঞ্চনার শিকার হয়ে অসম থেকে পৃথক হয়ে গেছে মেঘালয়। সম্প্রতি অগ্নিগর্ভ পরিস্থিতি ডিা হাসাও জেলায়। এরজন্য বৈষম্য ও উগ্রবাদী শক্তিকে দায়ী করেছেন তিনি। তাঁর অভিযোগ, বরাক উপত্যকাও দীর্ঘদিন থেকে তেমনই বঞ্চনার শিকার হয়ে আসছে।

উন্নয়নের মৌখিক আশ্বাসই সার, বাস্তবে দ্রুত বিকাশ হচ্ছে ব্রম্মপুত্রে। সংবিধানকে উপেক্ষা করে তৈরি হচ্ছে এনআরসি। তিনি বলেন, এটি বাঙালির অস্তিত্ব বিনাশের সুকৌশল অস্ত্র। নদীর প্রবাহিত ধারা থেমে থাকে না। বরাক উপত্যকার সর্বসাধারণ নাগরিককে এ ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানান অধ্যাপক প্রসেনজিৎ বিশ্বাস।

কমিটির সম্পাদক সঞ্জীব দেবনাথ ভারতের ভিতরে সক্রিয় দেশদ্রোহী ভাবাপন্ন সন্ত্রাসী-শক্তির বাড়বড়ন্তের তীব্র নিন্দা ও ক্ষোভ জানান। সংবিধানের মর্যাদা রক্ষায় প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত ইউটিডিসি, জানান তিনি। এছাড়া কমিটির অন্যতম কর্মকর্তা শঙ্কর দে-সহ উপস্থিত অন্যান্যরা দেশবিরোধী শক্তির বিরুদ্ধে স্লোগান দেন। প্রশাসনের অনুরোধে সংবিধানের আলোর যাত্রা শীর্ষক এদিনের মশাল মিছিল কার্যসূচি সাময়িক স্থগিত রাখা হয়েছে বলে জানান শঙ্কর দে।

কোন মন্তব্য নেই: