নাশকতা চালাতে নকশালরা নিত্য নতুন বোমা তৈরি করছে - Aaj Bikel
নাশকতা চালাতে  নকশালরা নিত্য নতুন বোমা তৈরি করছে

নাশকতা চালাতে নকশালরা নিত্য নতুন বোমা তৈরি করছে

Share This


বস্তর : নাশকতা চালাতে ছত্তিশগড়ের নকশালরা নিত্যনতুন বোমা তৈরি করছে বলে সেনা জওয়ানরা জানতে পেরেছে| এতদিন পর্যন্ত তাদের কাছ থেকে টিফিন বোমা, পাইপ বোমা, তির বোমা উদ্ধার করেছে| কিন্তু এবার ছত্তিশগড়ের আউটপল্লীর জঙ্গল থেকে জওয়ানরা বোতল বোমা উদ্ধার করেছে| বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বর্তমানে নকশালরা এই বোতল বোমা বেশি ব্যবহার করছে| বোমা বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই বোতল বোমাগুলো মেটাল ডিটেক্টরে ধরা পরে না| জানা গিয়েছে নকশালরা এই বোমা তৈরি করার সময় কোনও মেটাল জাতীয় পদার্থ ব্যবহার করে না| সেই কারণে এই বোমাগুলি মেটাল ডিটেক্টরে ধরা পরে না|

এমন কি পুলিশি কুকুরও এই বমাগুলির সন্ধান দিতে পারে না| জানা গিয়েছে সাধারনত একটি বোতলে বোমার মশলা ঢুকিয়ে বানানো হয় এই বোমাগুলি | নাশকতার সময় এই মশলা ভর্তি বোতল গুলির পাশে কিছু খালি বোতল রেখে দেওয়া হয়| যখন এই বোতল বোমাগুলি বিস্ফোরণ হয় তখন পাশে রাখা খালি বোতলগুলি ফেটে যায়| বিএসএফ আধিকারিকরা জানিয়েছে, এই বমাগুলির তীব্রতা এতটাই যে ২০-৩০ মিটারের মধ্যে এই বোতলের কাঁচের টুকরো যে কোনও জোওয়ানকে আহত করার পক্ষে যথেষ্ট|

কোন মন্তব্য নেই: