ছাড়া পেল অভিনেতা বিক্রমের গাড়ি - Aaj Bikel
ছাড়া পেল অভিনেতা বিক্রমের গাড়ি

ছাড়া পেল অভিনেতা বিক্রমের গাড়ি

Share This

কলকাতা  : শেষ পর্যন্ত পুলিশ গত ২৯শে এপ্রিল মধ্যরাতে রাসবিহারী রোডে দুর্ঘটনার কবলে পড়ে বিক্রমের গাড়ি। বিক্রম এই দুর্ঘটনায় আহত হলেও নিহত হন তাঁর পাশের আসনে বসা মডেল-অভিনেত্রী সনিকা সিং চৌহান। এই ঘটনায় প্রথমে গাফিলতির জেরে মৃত্যু, বেপরোয়া গাড়ি চালানো ও সম্পত্তি নষ্টের ধারায় বিক্রমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ খতিয়ে দেখে গত ৩০শে মে অভিনেতার বিরুদ্ধে ৩০৪ অর্থাৎ অনিচ্ছাকৃত খুনের ধারা যুক্ত করে পুলিশ। তারপর থেকেই ফেরার ছিলেন বিক্রম।
হেফাজত থেকে ছাড়া পেল অভিনেতা বিক্রম চট্টোপাধ্যয়ের গাড়ি। টালিগঞ্জ থানা থেকে বুধবার ছাড়া হল ওই গাড়ি।

মডেল-অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় ৭০ দিনের মাথায় কসবায় একটি মলের কাছ থেকে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ। সোনিয়ার পরিবারও পুলিশের কাছে বিক্রমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। গাড়িটি এর পর পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, গাড়িটি মেরামত করাবে বিক্রমের পরিবার। জামিন পাওয়ার পর তিনি গাড়িটি থানা থেকে ছাড়ার জন্য আদালতে আর্জি জানান।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার আগে বিক্রম এবং সনিকা যে হোটেলের পানশালায় ছিলেন, সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ ও কর্মীদের বয়ান এবং পার্টিতে থাকা সনিকার বন্ধুদের আদালতের কাছে দেওয়া জবানবন্দি, প্রাথমিক ফরেনসিক রিপোর্ট, সবই অভিনেতার বিরুদ্ধে গিয়েছে।

কোন মন্তব্য নেই: