কলকাতা : কলকাতা স্টেশন ও পুরীর মধ্যে বাড়তি চার শীতকালীন বিশেষ ট্রেন চালানো হবে। ০৩১০১/০৩১০২ কলকাতা-পুরী-কলকাতা ট্রেনটি ছাড়বে ২ এবং ৯ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৫ মিনিটে। পর দিন, মানে ৩ ও ১০ ফেব্রুয়ারি পুরী পৌঁছোনোর কথা বেলা ১১টা ৫০ মিনিটে।
আবার, পুরী থেকে ছাড়বে যথাক্রমে রাত সওয়া ১১টায়। এটি কলকাতা স্টেশনে আসার কথা পর দিন, মানে ৪ ও ১১ ফেব্রুয়ারি বেলা ১০টা ২৫ মিনিটে। এই বিশেষ ট্রেনে এসি, স্লিপার এবং সাধারণ দ্বিতীয় শ্রেণীর কামরা থাকবে। পূর্ব রেলের বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন