ফেব্রুয়ারি থেকে শিলিগুড়ি জেলা হাসপাতালে অনলাইনে শুরু হচ্ছে রোগী ভর্তি পরিষেবা - Aaj Bikel
ফেব্রুয়ারি থেকে শিলিগুড়ি জেলা হাসপাতালে অনলাইনে শুরু হচ্ছে রোগী ভর্তি পরিষেবা

ফেব্রুয়ারি থেকে শিলিগুড়ি জেলা হাসপাতালে অনলাইনে শুরু হচ্ছে রোগী ভর্তি পরিষেবা

Share This



শিলিগুড়ি  : আগামী মাস থেকেই শিলিগুড়ি জেলা হাসপাতালে শুরু হচ্ছে অনলাইনে রোগী ভর্তি পরিষেবা। এতদিন ওপিডি টিকিট কাউন্টার থেকে কম্পিউটারের মাধ্যমে রোগী ভর্তির ব্যবস্থা থাকলেও, এবার থেকে ২৪ ঘন্টাই কম্পিউটারের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরু করা হচ্ছে।

মঙ্গলবার শিলিগুড়ি জেলা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠক শেষে সমিতির চেয়ারম্যান ডাঃ রুদ্রনাথ ভট্টাচার্য জানান, ফেব্রুয়ারি মাস থেকে অনলাইনে রোগী ভর্তি পরিষেবা চালু হচ্ছে। ২৪ ঘণ্টাই এই পরিষেবা চালু থাকছে। তিনি বলেন, হাসপাতালে রোগীদের আত্মীয়দের জন্য ক্যান্টিনও চালু করা হচ্ছে। কারণ, দিনের বেলায় রোগীর পরিবার পরিজনদের অসুবিধা না হলেও, রাতের বেলায় তাঁরা অসুবিধায় পড়েন।


 বাইরে দোকান বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই খাবার পান না। তাই হাসপাতাল চত্ত্বরেই ক্যান্টিন খোলার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। খুব স্বল্পমূল্যে এই খাওয়ার দেওয়া হবে। তিনি আরও জানান, হাসপাতালে ব্লাড সেপারেশন ইউনিট খোলা হচ্ছে। এটি চালু হলে এখান থেকেই এবার থেকে প্লেটলেট ও প্লাজমা তৈরি করা সম্ভব হবে। একইসঙ্গে তিনি বলেন, হাসপাতালে নিরাপত্তার দিকটিও ভাবা হচ্ছে। হাসপাতালে সিসি টিভির সংখ্যা বাড়িয়ে ৩২টি করা হবে।

কোন মন্তব্য নেই: