জয়পুর : সাহিত্য উৎসবে যোগ দিতে রাজস্থানের জয়পুরে আসবেন না সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের চেয়ারম্যান প্রসূন জোশি। বলিউডের এই প্রখ্যাত গীতিকার জানিয়েছেন তিনি সাহিত্য এবং কবি প্রেমীদের সংসর্গের অভাব অনুভূত করবেন। এই উৎসবের সম্মান এবং মর্যাদা রক্ষা করার জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। জয়পুর সাহিত্য উৎসবের আয়োজক, সহ-লেখকদের কথা ভেবেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, পদ্মাবতকে মুক্তির ছাড়পত্র দিয়ে রাজপুত সংগঠন কর্ণি সেনার রোষের মুখে পড়েন প্রসূন জোশি। তাকে রাজস্থানে ঢুকতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছিল কর্নি সেনা। যদিও প্রশাসনের তরফ থেকে দাবি করা হয়েছিল যে তিনি যদি জয়পুরে আসেন তবে তাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের। রাজস্থানের সরকারের এই আশ্বাস সত্ত্বেও অবশেষে জয়পুরে আসবেন না বলে জানিয়ে দিলেন প্রসূন জোশি।
পাশপাশি কর্ণি সেনার পক্ষ থেকে তাঁকে গণ ধোলাই দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। সূত্রের দাবি এর পরেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন তিনি। সেন্সর বোর্ডের বেশ কিছু কর্তা তাঁকে জয়পুরে যেতে নিষেধ করেন। উল্লেখ্য, রানি পদ্মিনীকে মা হিসেবে শ্রদ্ধা করেন রাজপুতেরা। তাদের দাবি পদ্মাবতে রানির চরিত্রকে কুলশিত করা হয়েছে। তাই সিনেমাটির বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ দেখায় কর্ণি সেনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন