কলকাতা : বারবার আগুন লাগছে তপসিয়া, ট্যাঙরা এলাকায় । অপরিসর রাস্তা, পর্যাপ্ত জল সরবরাহের অভাব, ঘিঞ্জি এলাকা বলেই বারবার আগুন লাগার কারন বলে মনে করছেন দমকল কর্মীরা । শুক্রবার রাতে আবার তপসিয়ার একটি চামড়ার কারখানায় আগুন লাগে । আশেপাশে আরও অনেক চামড়া কারখানা এবং গুদাম থাকায় আগুন খুবই দ্রত ছড়িয়ে পড়ে গোটা এলাকায় । ফলে আতংক ছড়ায় সমস্ত অঞ্চলে ।
এমনিতেই খুব ঘিঞ্জি তপসিয়া । অগ্নি-নির্বাপণের ব্যবস্থাও নেই । আশেপাশে বড় জলাশয় বা পুকুর নেই যে আগুন লাগলে দ্রুত জল সরবরাহ করা যায় । যদিও তার উপর এলাকায় রয়েছে প্রচুর চামড়ার কারখানা । ফলে আগুন ছড়িয়ে পড়তে খুব সময় লাগে না । পুলিশের মতে, অবশ্য এমন আগুন লাগার ঘটনা ওই এলাকায় নতুন নয় । এর আগেও বেশ কয়েকবার চামড়া কারখানা এলাকা এবং সংলগ্ন বস্তিতে আগুন লেগে ছাই হয়ে গেছে বেশ কিছু বাড়ি, গুদাম এবং কারখানা । বহুবার স্থানীয় থানা থেকে নোটিশ দিয়ে ওই এলাকার মানুষদের সচেতন করার চেষ্টা করা হয়েছে । কিন্ত তাতেও যে কোনও ফল হয়নি ।
ফলে শুক্রবার রাতেও ওই একই কারনে আগুন লাগলো বলে মনে করছে পুলিশ । অবশ্য, এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই । আগুন নেভাতে ঘটনাস্থলে যায় দমকলের আটটি ইঞ্জিন । লাগাতার কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । ২ ঘন্টার প্রচেষ্টায় ভয়ঙ্কর আগুনকে নিয়ন্ত্রণে আসে । তবে, ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে ওই এলাকার বেশ কিছু চামড়ার কারখানা । ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও আগুন লাগার আসল কারণ এখনও জানা যায়নি । তবে দমকল কর্মীদের অনুমান, রাতের দিকে শর্ট সার্কিটের জন্যই আগুন লাগতে পারে । বারবার কেন এরকম ঘটনা ঘটছে তা এখন তদন্ত করে খতিয়ে দেখছে পুলিশ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন