নয়াদিল্লি : শুক্রবার সারাদেশে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হল ৬৯তম প্রজাতন্ত্র দিবস। এদিন ষষ্ঠ সারিতে বসে রাজধানী দিল্লির রাজপথে ৬৯তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠান দেখলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী । এই ঘটনায় ক্ষিপ্ত কংগ্রেস|
এদিন রাজধানী দিল্লির রাজপথে ষষ্ঠ সারিতে বসে ৬৯তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠান দেখেন কংগ্রেস সভাপতি । রাহুলের সঙ্গে বসে আজকের অনুষ্ঠান দেখেন রাজ্যসভার বিরোধী নেতা, কংগ্রেসের গুলাম নবি আজাদ। এই ঘটনাতেবেজায় চটেছে কংগ্রেস। কংগ্রেসের দাবি, স্বাধীনতার পর এই প্রথমবার দলের শীর্ষ নেতৃত্বকে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সামনের সারিতে কোনও বসার জায়গা দেওয়া হয়নি। এই ঘটনাকে শাসকের ইচ্ছাকৃতভাবে অপমানজনক ঘটনা বলেও মন্তব্য করে কংগ্রেস।
কংগ্রেস নেতা রণদীপ সূর্যেওয়ালা বলেন, সরকারের নোঙরা রাজনীতির অংশ এটা। কংগ্রেসের দাবি, এই ঘটনায় দীর্ঘদিনের প্রটোকল ভাঙা হল, ইচ্ছাকৃতভাবে হেনস্থা করা হয়েছে রাহুলকে। সনিয়া গান্ধী দলের সভপতি থাকাকালীন সবসময় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রথম সারিতে বসতেন।
এদিন বিজেপি সভাপতি অমিত শাহকে দলের প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে প্রথম সারিতে বসে অনুষ্ঠান দেখতে দেখা যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন