গাঁজা পাচার হওয়ার আগেই গ্রেফতার পাচারকারী - Aaj Bikel
গাঁজা পাচার হওয়ার আগেই গ্রেফতার পাচারকারী

গাঁজা পাচার হওয়ার আগেই গ্রেফতার পাচারকারী

Share This

শিলিগুড়ি : গাঁজা পাচার হওয়ার আগেই গ্রেফতার হল পাচারকারী।ধৃতের নাম মহম্মদ মণিরুল হাজি(২৪)।নদিয়ার বাসিন্দা। তাকে শিলিগুড়ি জংশন থেকে ধরা হয়। তার কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে।

শিলিগুড়ি থানার গোয়েন্দা দফতরের আধিকারিকরা গোপন সুত্রে খবর পেয়েই হানা দেয় জংশন এলাকায়। মঙ্গলবার রাতে ওই এলাকায় এক ব্যাক্তিকে ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করতে দেখায় সন্দেহ হওয়াতেই তাকে আটক করে। এরপর জিজ্ঞাসাবাদ করে তার ব্যাগের তল্লাশী নিতেই গাঁজা উদ্ধার করা হয়। ধৃতের কাছ থেকে জানা যায় সে কোচবিহার থেকে এই গাঁজা নিয়ে কলকাতায় যাচ্ছিল। সেখানেই এটা এক ব্যাক্তির কাছে বিক্রি করত।এদিকে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।এর সঙ্গে আর অন্য কেউ যুক্ত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে।

কোন মন্তব্য নেই: