রামনগর : এইপ্রথম গ্রামীণ এলাকার স্কুলে পৌঁছাল স্কুলের ছাত্রছাত্রীদের প্রদর্শনী দেখানোর জন্য।দুদিন থাকবে এই গাড়ি।মঙ্গলবার রামনগর-১ ব্লকের দিঘা ডি.জে শিক্ষা সদনে পৌঁছায় এই ভ্রাম্যমাণ প্রদর্শনীর গাড়ি।বিড়লা ইন্ডাস্ট্রিয়াল এন্ড টেকনোলোজিক্যাল মিউজিয়ামের শিক্ষা আধিকারিক জয়দেব বসাক বলেন,"এই গাড়িতে তাপ ও তাপমাত্রা বিষয়ক ২০ টি মডেল রয়েছে।
"স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক নন্দগোপাল পাত্র বলেন,"ভ্রাম্যমাণ প্রদর্শনী দেখার জন্য স্থানীয় সাঁতরা হাইস্কুল,খাদালগোবরা হাইস্কুল,কাশীপুর জুনিয়ার হাই,রতনপুর এসএসকে সহ সাতটি স্কুলকে আমন্ত্রণ জানানো হয়েছে।"স্কুলের প্রধান শিক্ষক তাপস বেরা বলেন,"বিড়লা ইন্ডাস্ট্রিয়াল এন্ড টেকনোলোজিক্যাল মিউজিয়ামের এমনই উদ্যোগ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের সমৃদ্ধ করবে।"এ দিন ভ্রাম্যমাণ প্রদর্শনী গাড়ি দেখার জন্য বিভিন্ন স্কুলের বহু ছাত্রছাত্রীরা ভীড় জমান।সাঁতরা হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র সুদীপ মাইতি বলেন,"আগে এই ধরনের ভ্রাম্যমাণ প্রদর্শনীর গাড়ি দেখিনি।প্রথমবার দেখলাম।দেখে খুবই ভালোই লাগল।আবার নতুন কিছু বিষয়ও জানতে পারলাম।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন