ভগবানপুর : ভগবানপুরের নিজনাড়ুয়াতে দিনরাতের ভলিবল প্রতিযোগিতা আয়োজিত হল মঙ্গলবার।রাজ্যস্তরীয় বিভিন্ন জেলার ৬ টি দল পুরুষ ভলিবল প্রতিযোগিতায় যোগ দিয়েছিল।প্রতিযোগিতার আয়োজক ভগবানপুরের নিজনাড়ুয়া সর্বোদয় সংঘ।একদিনের দিনরাত ভলিবল খেলা হয় সর্বোদয় সংঘের খেলার মাঠে।প্রতিযোগিতার উদ্বোধন করেন ভগবানপুরের বিধায়ক অর্ধেন্দু মাইতি।
উপস্থিত ছিলেন রাজ্য স্পোর্টস কাউন্সিলের সদস্য বিশ্বজিৎ মাইতি,জেলার বিশিষ্ট সমাজসেবী উত্তম বারিক প্রমুখ।ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল কোলকাতা ক্লাব এবং রানার্স হয় খেজুরির কুঞ্জপুর ভলিবল অ্যাসোসিয়েশন।চ্যাম্পিয়ন দলকে নগদ ১০ হাজার টাকা ও ট্রফি এবং রানার্স দলকে নগদ ৭ হাজার টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়।আয়োজক সংস্থার সম্পাদক মানব পড়ুয়া বলেন,"গ্রামীণ এলাকায় ভলিবলের প্রসারের জন্যই এই আয়োজন।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন