কর্মক্ষেত্রে মহিলাদের উপর যৌন নির্যাতন রুখতে নয়া পদক্ষেপ - Aaj Bikel
কর্মক্ষেত্রে মহিলাদের উপর যৌন নির্যাতন রুখতে নয়া পদক্ষেপ

কর্মক্ষেত্রে মহিলাদের উপর যৌন নির্যাতন রুখতে নয়া পদক্ষেপ

Share This

আজ বিকেল: কর্মক্ষেত্রে মহিলাদের উপর যৌন নির্যাতন ঠেকাতে নয়া কমিটি গড়ল জেলা প্রশাসন৷ কর্মক্ষেত্রে যৌন হেনস্থার অভিযোগ উঠলে দ্রুত বিষয়টি নিষ্পত্তি ঘটাতে এই কমিটি কাজ করবে বলে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে৷ 

বুধবার পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব নতুন দুটি কমিটি গঠন করেন৷ জেলার অভ্যন্তরীণ নজরদারি ও কর্মক্ষেত্রে মহিলাদের ওপর যৌন নির্যাতন সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখতে এই দু’টি কমটি গঠন করা হয়৷

জেলা প্রশাসন সূত্রে খবর, কর্মক্ষেত্রে মহিলাদের উপর যৌন নির্যাতন রুখতে লোকাল কমিটির চেয়ারপার্সন করা হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপিকা সৈয়দ তনভির নাসরিনকে৷  পাঁচ সদস্যের কমিটিতে রাখা হয়েছে কালনা-২এর বিলআরও দফতরের অঙ্গীরা দে, রাজুর অবলম্বন স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক এটি রহমান, বর্ধমান আদালতের আইনজীবী পাপিয়া সুলতানা এবং জেলা সমাজকল্যাণ দফতরের আধিকারিক প্রশান্ত কুমার রায়কে৷  

জেলাস্তরে ইন্টারনাল কমিটির সভাপতি করা হয়েছে জেলা সর্বশিক্ষা প্রকল্পের আধিকারিক শারদ্বতি চৌধুরীকে৷ পাঁচ জনের এই কমিটির সদস্য করা হয়েছে পিডবলুডিভির প্রোটেকশন অফিসার মৌমিতা বেরা, অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের বহ্নি সরকার, ট্রেজারি-১ অফিসের দুর্গা সাহা, শৈলেন্দ্রনাথ মুখার্জী এবং মূক ও বধির স্কুলের অধ্যক্ষা স্তুতি দেবীকে৷ 

কোন মন্তব্য নেই: