আজ বিকেল : ক্লাবের প্রতিষ্ঠতা দিবস উপলক্ষে রক্তদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল কমলাপুর নব মিলন সংঘ।
রক্তদানের পাশাপাশি শীত বস্ত্র বিতরণ, সাংষ্কৃতিক ও বিচিত্রানুষ্ঠানের আয়োজন করা হয়। গত 13 ডিসেম্বরের এই অনুষ্ঠানে স্থানীয়দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয়দের পাশাপাশি এদিনের অনুষ্ঠানমঞ্চ আলো করেন সমাজের বিশিষ্টরা। উপস্থিত ছিলেল বনগাঁর বিডিও দিলীপ বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবী নন্দ দুলাল বসুসহ আরও অনেকে।
রক্তদানের পাশাপাশি এদিন স্থানীয় পড়ুয়াদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল বসে আঁক প্রতিযোগিতা, কুইজ, নৃত্য প্রতিযোগিতা এবং স্লো সাইকেল রেস।
বসে আঁক প্রতিযোগিতায় প্রথম সায়নিকা হালদার, দ্বিতীয় তিতলি গুহ, তৃতীয় কোয়েল বাইন। কুইজে প্রথম তিতলি গুহ এবং সবুজ বাইন, দ্বিতীয় প্রীতম সাহা এবং আনিস মণ্ডল, তৃতীয় মানসিজ রায় এবং দিব্যেন্দু পাল। বিজয়ীদের হাতে বিষয়ে পুরস্কার তুলে দেন ক্লাবের সদস্যরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন