দীর্ঘ জট কাটিয়ে অবশেষে মিলতে চলেছে স্বস্তি৷ সবকিছু ঠিকঠাক থাকলে জানুয়ারির প্রথম সপ্তাহে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ করতে পারে স্কুল সার্ভিস কমিশন৷ ইটিভি নিউজ বাংলায় প্রকাশিত খবর বলছে, জানুয়ারির শুরুতে প্রকাশিত হতে চলা এই নিয়োগে শূন্যপদ প্রায় ১২ হাজারের কাছাকাছি৷
চলতি সপ্তাহে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হচ্ছে৷ তারপরই জানুয়ারির প্রথম সপ্তাহে প্যানেল প্রকাশ হতে পারে বলে মনে করা হচ্ছে৷ প্যানেল প্রকাশিত হলেও আপাতত নিয়োগ দেওয়া হচ্ছে না৷ নিয়োগ নির্ভর করবে আদালতের রায়ের উপর৷ কারণ, কলকাতা হাইকোর্টে এখনও পর্যন্ত বেশ কয়েকটি মামলা পড়ে রয়েছে৷ চলছে শুনানি৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন