আজ বিকেল: রাজ্যের সমস্ত বেসরকারি স্কুলগুলির সঙ্গে ফের বৈঠকে বসতে চলেছে রাজ্য সরকার৷ স্কুলের পরিকাঠামো উন্নয়ন সহ পঠন-পাঠনের বিষয়গুলি খতিয়ে দেখতে এই বৈঠক ডাকা হয়েছে বলে জানা গিয়েছে৷ রাজ্য সরকারের গড়ে দেওয়া স্কুল কমিটি এই বিষয়টি নিয়ে নজরদারি চালাবেন বলে খবর পাওয়া গিয়েছে৷
আগামী সপ্তাহে এই বৈঠক হওয়ার কথা৷ বৈঠকে, পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্যের তরফে একগুচ্ছ বিধিনিষেধ আরোপ করা হতে পারে বলে সূত্রের খবর৷ বিধি না মানলে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও জানা গিয়েছে৷ পড়ুয়াদের নিরাপত্তা সহ স্কুলের পরিকাঠামো উন্নয়নে কর্তৃপক্ষ কী ভূমিকা নিচ্ছে, তাও জানতে চাওয়া হতে পারে বলে জানানো হয়েছে৷

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন