আজ বিকেল: মেয়েটির নাম ‘অজানা’৷ বাড়ি শহর থেকে অনেক দূরে৷ প্রত্যন্ত গ্রামের একচালা ঘরে মেয়েটির বসবাস৷ বাবা কৃষক৷ ভাই স্কুলে পড়ে৷ বাড়ির বড় মেয়েটির ঘাড়ে ধীরে ধীরে সংসারের চাপ ঘিরে ধরেছে গত কয়েক বছর আগেই৷ আর কতদিনই বা বেকারত্বের যন্ত্রণায় ছটফট করবে মেধাবী মেয়েটি৷ বেকারত্ব-সংসারের চাপে মেটিকে বিধ্বস্ত করলেও দুচোখ ভরে এখন স্বপ্ন দেখে সে৷ ভালো শিক্ষিকা হওয়া স্বপ্ন দেখে মেয়েটি৷ কৃষক বাবাকে একটু বিশ্রাম দেওয়ার স্বপ্ন দেখে৷ পুজোয় মায়ের জন্য তাঁতের শাড়ি কিনে দেওয়ার স্বপ্ন অনেক দিনের৷ ভাইয়ের জন্য নতুন জিনস আর নিজের জন্য সোনার কানের৷
দু’চোখ ভরা স্বপ্ন নিয়ে SSC-র বন্ধ নিয়োগ চালুর দাবিতে প্রায় ১১০ কিলোমিটার পারি দিয়ে কলকাতায় এসেছিল মেয়েটি৷ গত সোমবার আচার্য সদনে দাঁড়িয়ে নিয়োগের দাবিতে গলা ফাঁটিয়ে ছিল মেয়েটি৷ পণ করেছিল মেয়েটি, মেরিট লিস্ট হাতে না নিয়ে বাড়িমুখো হবে না৷ সমস্ত ঝড়ঝাপটার সামাল দিতে মনে মনে তৈরিও হয়েছিল গ্রামের সাদামাটা মেধাবী রোগা মেয়েটি৷ কিন্তু, পুলিশ যে এত নির্মম হতে পারে তা কল্পনাতে আসেনি তার৷
সবকিছু ঠিকঠাকই ছিল৷ সারাদিন ঠিকঠাকই চলছিল বিক্ষোভ কর্মসূচি৷ কিন্তু, সন্ধ্যা নামতেই বদলে গেল গোটা পরিস্থিতি৷ আন্দোলনকারী পড়ুয়াদের উপর লাঠি চার্জ করল পুলিশ৷ ছত্রভঙ্গ হল আন্দোলন৷ বিক্ষোভকারীদের হটিয়ে বাসে তুলল পুলিশ৷ পড়ুয়াদের বাসে তুলে কর্ডন করল পুলিশ৷ ভিড়ে ঠাসা বাসে মেয়েটিও তখন অসহায়৷ সঙ্গে তার আরও ২৫ বান্ধবী৷ গন্তব্য তখনও অজানা৷ কোথায় নিয়ে যাচ্ছে পুলিশ? তাঁদের কি গ্রেফতার করা হয়েছে? চূড়ান্ত ধোঁয়াশা তখনও জারি৷ পেটের দায়ে আন্দোলন করতে এসে এমন পরিণতির মুখোমুখি হতে হবে, তা কল্পনাও করতে পারেনি মেয়েটি৷ পুলিশ বাস থেকে নামার পর আরও একবার চরম অভিজ্ঞতার মুখোমুখি নদীয়ার মেয়েটি৷ একই অবস্থা তার বান্ধবীদেরও৷
শহর কলকাতায় প্রায় সাড়ে দশটার পর পুলিশ বাস থেকে নামার পর কী অভিজ্ঞতার মুখোমুখি হতে হল মেয়েটিকে? কোথায় নামিয়ে দেওয়া হল তাঁদের? খোলা আকাশের নীচে শীতের রাত কাটল কীভাবে তাঁদের? আজ বিকেলকে দেওয়া একটি চিরকুটে মেয়েটি লিখলেন তার জীবনের আরও একটি তিক্ত অভিজ্ঞতার ঘটনা৷ (মেয়েটি অর্থাৎ SSC চাকরিপ্রার্থী নিরাপত্তার কারণে নাম প্রকাশ করতে চাননি)
‘‘আমরা SSC প্রার্থী৷ আপার প্রাইমারি ক্যান্ডিডেট৷ বিগত দিন যাবত SSC-তে কোনও না হওয়ার প্রতিবাদে আমরা ৪ঠা ডিসেম্বর সকল বেকার যুবক-যুবতী একত্রিত হই আচার্য সদনে৷ আমরা আমাদের দাবিগুলি নিয়ে SSC অফিসে ডেপুটেশন জমা দিলেও তার কোনও সুরাহা মেলেনি৷ আমরা দীর্ঘক্ষণ ধরে প্রতীক্ষায় ছিলাম, কখন আমাদের দাবিগুলি মানা হবে৷ কিন্তু, আমাদের দাবি শোনার জন্য উপর মহলের মহাশয়রা সেখানে উপস্থিত ছিলেন না৷ অপেক্ষারত প্রার্থীরা দিনের শেষে ও কোনও উত্তর না পাওয়ার জন্য বাধ্য হয়ে আচার্য সদনের অবস্থান বিক্ষোভে বসে৷ কিন্তু, তাতেও বাধা স্বরূপ হয় প্রশাসন৷ রাত যখন বাড়তে থাকে, পুলিশি অত্যাচার তত বাড়তে থাকে৷ তারা বারবার আমাদের আতঙ্কিত করতে থাকে৷ কিন্তু, আমরা আমাদের জায়গা থেকে না সরায় তাদের অত্যাচার আরও বাড়তে থাকে৷ অবশেষে যখন রাত সাড়ে নটা, তখন তারা রীতিমত ভয় দেখিয়ে ও লাঠিচার্জ করে বিক্ষোভ তুলেদেয়৷ এমত অবস্থায় আমাদের মহিলাদের ওপর যেন আকাশ ভেঙে পড়ে৷ কারণ, আমরা মহিলারা বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বাধা পেরিয়ে গিয়েছিলাম বেকারত্বের যন্ত্রণায়৷ কিছু আশার আলো দেখায় লক্ষ্যে৷
কিন্তু, তা তো হলই না, বরং পুলিশের তাড়া খেয়ে প্রায় মধ্য রাতে আমাদের ফিরত হল৷ এক মুহূর্তেই চূড়ান্ত অনিশ্চয়তায় মধ্যে ফেলে দেওয়া হল আমাদের৷ নিরাপত্তাহীনতা আরও অনিশ্চয়তায় মধ্যে কী করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না৷ কোনও দিশা পাচ্ছিলাম না৷ কোথায় যাব, কী করব? রাতে কোথায় আশ্রয় নেব কিছু বুঝে উঠতে পারছিলাম না৷ চূড়ান্ত অন্ধকারের মধ্যে ছিলাম আমরা৷ প্রায় ২০-২৫ জন অসহায় মহিলা চাকরি প্রার্থীদের সেই মুহূর্তের অবস্থা ভাষা বোঝানো সম্ভব নয়৷ বলতে পারি, কিভাবে রাতটা যে কেটেছে, তা একমাত্র জানে ভগবান!
এটা যেহেতু অরাজনৈতিক শান্তিপূর্ণ আন্দোলন ছিল, সেক্ষেত্রে আমাদের দাবি মানা তো দূরের কথা, শেষের দিকে পুলিশ আমাদের সঙ্গে খুবই নিষ্ঠুর নির্দয় ব্যবহার করে৷ এবং আমাদের আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে ফেলে বাড়ি ফিরে যেতে বাধ্য করে৷ শেষের দিকে তো মহিলা পুলিশের সংখ্যাও কম ছিল৷ পুলিশের তাড়া খেয়ে আশ্রয়হীন ভাবে আমরা মহিলারা সারাটা রাত স্টেশন চত্বরে, ফুটপাতে জীবন হাতে নিয়ে কাটালাম৷ তারা আমাদের বেকারত্বের জ্বালা তো বুঝলোই না বরং আমাদের এই অচেনা কলকাতা শহরে সারাটা রাত নিরাপত্তাহীনতায় ভোগাল৷ রাতে যদি কোনও দুর্ঘটনা ঘটে যেত, তখন আমাদের জীবনের দায় নিত কি পুলিশ? পুলিশের এই আচরণের বিরুদ্ধে আমরা ধিক্কার জানায়৷ ছিঃ সরকার ছিঃ৷’’

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন