শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে ‘কালা দিবস’ SSC চাকরি-প্রার্থীদের, পুলিশের মার খেয়ে ফুটপাতে রাত কাটল পড়ুয়াদের - Aaj Bikel
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে ‘কালা দিবস’ SSC চাকরি-প্রার্থীদের, পুলিশের মার খেয়ে ফুটপাতে রাত কাটল পড়ুয়াদের

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে ‘কালা দিবস’ SSC চাকরি-প্রার্থীদের, পুলিশের মার খেয়ে ফুটপাতে রাত কাটল পড়ুয়াদের

Share This

 
 আজ বিকেল : পুলিশের মার খেয়ে রণেভঙ্গ দিলেন SSC চাকরিপ্রার্থীরা৷ গ্রেফতারি ও মামলার ভয়ে সোমবারের আন্দোলন প্রত্যাহার করতে কার্যত বাধ্য হলেন পড়ুয়ারা৷ পুলিশের লাঠির বারি খেয়ে  শিয়ালদহ স্টেশনের খোলা আকাশের নীচে শীতের রাত কাটাতে বাধ্য হলেন প্রায় ৫০-৬০ জন চাকরিপ্রার্থী৷ ‘পুলিশি তাণ্ডবে’ সোমবারের আন্দোলন শেষ মুহূর্তে পণ্ড হওয়ার তীব্র প্রতিবাদ জানিয়ে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের দাবিতে চলেতে থাকা বিক্ষোভ কর্মসূচি অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন আন্দোলনকারীরা৷ শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও মেরিট লিস্ট প্রকাশের দাবিতে আজ থেকে কালা দিবসের ডাক দেওয়া হয়েছে৷  


SSC-র মেধাতালিকা প্রকাশ ও বন্ধ নিয়োগ চালু করাসহ একাধিক দাবিতে সোমবার ময়ূখ ভবন ঘোরাও কর্মসূচি পালন করেন পড়ুয়ারা৷ এদিন প্রায় হাজার দুয়েক চারকিপ্রার্থী আচার্য সদনের সামনে ধর্নায় বসেন৷ শুরু হয় মাইকিং-স্লোগান৷ নিয়োগের দাবি তুলে ভিন্ জেলা থেকে সকাল সকাল ময়ূখ ভবনে হাজির হয়ে যান পড়ুয়ারা৷ SSC চাকরি-প্রার্থীদের নিয়ন্ত্রণে বিশাল পুলিশবাহিনী এদিন সল্টলেকের করুণাময়ী এলাকায় তহল দিতে শুরু করে৷ সন্ধ্যা নামতেই পড়ুয়াদের ভিড় কমতে থাকায় কোমর বাধে পুলিশ৷ পড়ুয়াদের ঘেরাও কর্মসূচি তুলতে অনুরোধ জানায় পুলিশ৷


অভিযোগ, এদিন সন্ধ্যায় বিশাল পুলিশ বাহিনী আচার্য সদনের সামনে পড়ুয়াদের ধর্না মঞ্চ ঘিরে রাখে৷ আন্দোলনকারী পড়ুয়াদের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলে পুলিশ৷ আরিফ মণ্ডল, রাজা নন্দিসহ বেশ কয়েকজনকে আলাদা ভাবে ডেকে পাঠায় পুলিশ৷ কিন্তু পড়ুয়াদের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, তাঁরা তাঁদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি থেকে পিছু হটবেন না৷ পড়ুয়াদের নাছর মনোভাব দেখে পুলিশও কৌশল বদল করে৷ বিনা অনুমতিতে বিক্ষোভ দেখানোর অভিযোগ তুলে মারমুখী হয়ে ওঠে পুলিশ৷ মৃদু লাঠিচার্জও করা হয়৷ অভিযোগ, পড়ুয়াদের গ্রেফতারি ও মামলার ভয়ও দেখানো হয়৷


নিজের চাকরি জীবন শুরুর আগে অহেতুক পুলিশের সঙ্গে বিতর্কে যেতে চাননি পড়ুয়ারা৷ শেষ বেলায় অবস্থান বিক্ষোভ মঞ্চে পড়ুয়াদের উপস্থিতি কম থাকায় বাড়তি ঝুঁকিও নেননি আন্দোলনকারিরা৷ অবশেষে পুলিশের লাঠির বাড়ি খেয়ে বিক্ষোভ তুলে নিতে বাধ্য হন  পড়ুয়ারা৷


এদিনের কর্মসূচি প্রত্যাহতের পর রাত নটা নাগাদ পুলিশ বাস ভাড়া করে পড়ুয়াদের শিয়ালদহ ও হাওড়া স্টেশন পর্যন্ত ছেড়ে দিয়ে আসে৷ বাসটি পাহারায় রাখা হয় দুটি পুলিশ গাড়ি৷ এদিন সাড়ে নটা নাগাদ পড়ুয়াদের স্টেশনে নামিয়ে দিয়ে আসা হয়৷ কিন্তু, বাড়ি ফেরার ট্রেন না থাকায় অধিকাংশ পড়ুয়াকে শীতের মধ্যে গোটা রাত স্টেশনে কাটাতে হয়৷ এদিনের এই ঘটনায় চূড়ান্ত হেনস্থার মুখে পড়েন মহিলা প্রার্থীরা৷ এদিন অন্তত ২০-২৫ জন মহিলা চাকরি-প্রার্থী খোলা আকাশের নীচে হার-কাঁপানো শীতের মধ্যে কোনও ক্রমে রাত কাটান৷ ঘটনায় দু’জন অসুস্থ হয়ে পড়েন বলেও জানা গিয়েছে৷
এদিনের এই আন্দোলন প্রত্যাহারের পর রাজা নন্দি বলেন, ‘‘নিয়োগের দাবিতে আজ আমার আন্দোলন করতে এসেছিমাল৷ আমাদের একটাই দাবি ছিল, মেরিট লিস্ট প্রকাশ৷ এর আগেও আমরা একাধিকবার কথা বলে গিয়েছি৷ ডেপুটেশন দিয়েছি৷ কিন্তু, আমাদের দাবি পূরণ হয়নি৷  আজ আমরা মেরিট লিস্ট প্রকাশের দাবি জানিয়ে অবস্থান বিক্ষোভের সামিল হয়েছিলান৷ কিন্তু, পুলিশ আমাদের লাঠিচার্জ করে বিক্ষোভ তুলতে বাধ্য করল৷ কিন্তু বলে রাখছি, আগামী দিনেও আমরা এই একই দাবি পথে নামব৷ দেখি কত পুলিশ আমাদের রুখতে এগিয়ে আসে৷ আমরা এখনও বলছি, হয় মেরিট লিস্ট প্রকাশ করুন, না হয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করুন৷’’


আন্দোলন প্রত্যাহারের পর ৪ ডিসেম্বর SSC পরীক্ষার্থীদের জন্য কালো দিবস বলে উল্লেখ করে আরিফ মণ্ডল বলেন, ‘‘বিশ্বাস করুন আমি হিরো হতে আসিনি, আমি নেতা হতে আসিনি৷ আমি প্রেম দিতে এসেছিলাম৷ প্রেম পেতে এসেছিলাম৷ সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম..."

কোন মন্তব্য নেই: