কলকাতা: রাজ্যের অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য এককালীন দু’লক্ষ টাকার আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য৷
অর্থ দফতর সূত্রে খবর, ৬০ বছর বয়সের পর কর্মজীবন শেষে হওয়ার পর কর্মীরা পাবেন দু’লক্ষ টাকা৷ একইসঙ্গে ৬০ বছর বয়সের মধ্যে কর্মরত অবস্থায় যদি কোনও অস্থায়ী অথবা চুক্তিভিত্তিক কর্মীর মৃত্যু হয়, তাহলে ওই টাকা পাবে তাঁর পরিবার৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন