নয়াদিল্লি: কেন্দ্রীয় সচিব পর্যায়ে ফের রদবদল৷ প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন বিষয়ক দফতরের নয়া সচিব হলেন অজয় কুমার৷ কেরল ক্যাডারের ১৯৮৫ সালের আইএএস অফিসার ছিলেন তিনি৷ বর্তমানে তিনি ইলেকট্রনিক্স ও তথ্য-প্রযুক্তি মন্ত্রকের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত রয়েছেন৷
জানানো হয়েছে, আগামী পয়লা ডিসেম্বর থেকে তিনি প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন বিষয়ক মন্ত্রকের দায়িত্বভার নেবেন৷ সাংস্কৃতিক সচিব হয়েছেন রাঘবেন্দ্র সিং৷ ন্যাশনাল আর্কাইভের ডিরেক্টর জেনারেল হলেন কর্পোরেট বিষয়ক মন্ত্রকের অতিরিক্ত সচিব ছিলেন প্রীতম সিং৷ জলসম্পদ মন্ত্রকের সচিব হয়েছেন উপেন্দ্রপ্রসাদ সিং৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন