নয়াদিল্লি: পড়ুয়াদের চাপ কমাতে এবার পাশ মার্ক কমানোর সিদ্ধান্ত নিল আইসিএসই ও আইএসসি৷ কাউন্সিলের চিফ এগজিকিউটিভের তরফে বিবৃতি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে৷ আগামী শিক্ষাবর্ষ থেকে কার্যকর হচ্ছে নয়া বিধি৷
জানা গিয়েছে, ২০১৯ সালের আইসিএসই বোর্ডে পাশ করতে হলে পড়ুয়াদের দরকার ছিল ৩৫ শতাংশ। নয়া বিধি কার্যকর হলে, ৩৫ শতাংশের বদলে মাত্র ৩৩ শতাংশ পেলেই পরবর্তী ক্লাসের জন্য উত্তীর্ণ হবে পড়ুয়ারা৷ দশম শ্রেণির পাশাপাশি, দ্বাদশেও পাশের নম্বর কমানো হয়েছে৷ এতদিন পড়ুয়াদের ৪০ শতাংশ পেয়ে উত্তীর্ণ হতে হত৷ এখন থেকে তা কমে দাঁড়াল মাত্র ৩৫ শতাংশে৷
সম্প্রতি, মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে পরীক্ষা ব্যবস্থার পাশ মার্ক কমানোর প্রস্তাব ওঠে৷ ইন্টার বোর্ড ওয়ার্কিং গ্রুপের সুপারিশ ছিল, পাশের নম্বর অভিন্ন করতে হবে৷ সেই সুপারিশ মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷
যদিও, পড়ুয়াদের ঢালাও নম্বর দেওয়ার প্রবণতা রয়েছে এই বোর্ডের৷ পাশের হার ৯৮ শতাংশের বেশি৷ তারপরও কেন পাশের নম্বর কমিয়ে দেওয়ার হল? প্রশ্ন তুলছেন অভিভাবকদের একাংশ৷

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন