খুনের মামলায় আদলতে সাক্ষ্য দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় - Aaj Bikel
খুনের মামলায় আদলতে সাক্ষ্য দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

খুনের মামলায় আদলতে সাক্ষ্য দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Share This


কলকাতা: ১৯৯০ সালে হাজরা মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় লাঠি মেরে তাঁকে খুনের চেষ্টার অভিযোগ উঠেছিল। নিরাপত্তার কারণে সেই মামলার বিচার প্রক্রিয়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে চলবে বলে নির্দেশ দিল আদালত। শুক্রবার আলিপুরের ষষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক রাজেশকুমার সিং ওই নির্দেশ দিয়েছেন। বিচারক আগামী ৭ জুলাই ওই শুনানির দিন ধার্য করেছেন। 

সরকারি আইনজীবী শ্যামাদাস গঙ্গোপাধ্যায় এদিন জানান, আলিপুরের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে যেখানে ভিডিও কনফারেন্সের ব্যবস্থা আছে, সেখান থেকে নবান্নের সঙ্গে সমন্বয় রেখেই এই শুনানি চলবে। আদালত সূত্রের খবর, মুখ্যমন্ত্রী ওখান থেকেই এই মামলার শুনানিতে অংশ নেবেন। সরকারি আইনজীবী জানান, ইতিমধ্যে এই মামলায় সরকারি তরফে মমতা বন্দ্যোপাধায়ের সাক্ষ্যদান শেষ হয়েছে। বাকি ছিল জেরাপর্ব। সেই সওয়ালই চলবে এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে। এদিন এই রায় ঘোষণার পর লালবাজারের কর্তারা এই রায়ের কপি দ্রুত পৌঁছে দেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তাদের কাছে।

কোন মন্তব্য নেই: